জমি নিয়ে বিরোধ

চাচার কোপে দুই ভাতিজি খুন, আহত মা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:২০ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন আপন চাচা। এছাড়া নিহত দুই বোনের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাটালবাড়ী গ্রামে এ ঘটনা হয়।

নিহতরা হলো– কাটালবাড়ী গ্রামের আবু মিয়ার মেয়ে সারমিন বেগম ও মাসুমা বেগম। কোপে আহত তাদের মা হাজেরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাটালবাড়ী গ্রামের আবু মিয়ার সাথে তার ছোট ভাই মাসুক আলীর পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছে। আজ বিকেলে দক্ষিণ কাটালবাড়ীতে মাসুক আলীর বাড়ির পশ্চিম পাশে জমিতে হালচাষ দেন আবু মিয়ার মেয়েরা। ঐসময় মাসুক মিয়া বাড়ি থেকে বের হয়ে জমিতে হালচাষ দিতে নিষেধ করেন৷ পরে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে মাসুক আলী ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যান৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন৷ মারাত্মক আহত তাদের মা হাজেরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক মাসুক আলী পালিয়ে যান। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ কবির বলেন, ‘পারিবারিক জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে এই হত্যাকাণ্ড হয়েছে। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের  ধরতে পুলিশ তৎপর রয়েছে৷’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর