মৌলভীবাজারে সাবেক ছাত্রদল নেতাকে গলা কেটে হত্যা

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুর রহিম রাফি (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ শোবারঘর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে গলাকাটা মরদেহ দেখে তারা। 
পরে পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত রাফি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রহিমপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফি প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান। পাশের কক্ষেই মা ও ছোটভাই শুয়ে ছিল। আজ দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি এবং মরদেহ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, রাতের কোনো এক সময় রাফিকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।’ 

নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর