যশোরে খুন করে হবিগঞ্জে আত্মগোপন, অবশেষে র‍্যাবের হাতে ধরা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

হবিগঞ্জে আত্মগোপনে থাকা যশোরের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে র‍্যাব-৯ হবিগঞ্জের কোম্পানি কমান্ডার শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব–৯ এর কোম্পানি কমান্ডার বলেন, ‘গত ১৮ অক্টোবর সকালে যশোরের কোতুয়ালী থানার আশ্রম রোড এলাকায় একটি গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদুল ইসলাম। এ সময় বাগবিতন্ডার জের ধরে অপর ইজিবাইক চালক আশরাফুল ইসলাম তাকে লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলে আসামি আশরাফুল ইসলাম পালিয়ে হবিগঞ্জে চলে আসেন।’

কোম্পানি কমান্ডার শাহ আলম আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব।’ 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর