সৌদি কফিলকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী যুবক

দীর্ঘ ৫ বছর পর সৌদি আরব থেকে নিজ গ্রামে ফিরেছেন প্রবাসী যুবক মাকসুদ আখঞ্জি। তবে তার এই ফেরা ছিল আড়ম্বরপূর্ণ। সঙ্গে নিয়ে এসেছেন তাঁর সৌদি নিয়োগকর্তা অর্থাৎ ‘কফিল’ মিশাল আমি য়ামীকে। শনিবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের তাহিরপুরের বালিজুরি ইউনিয়নের রামনগর গ্রামে পৌঁছান তাঁরা। 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

সৌদি কফিলকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী যুবক। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনদীর্ঘ ৫ বছর পর সৌদি আরব থেকে নিজ গ্রামে ফিরেছেন প্রবাসী যুবক মাকসুদ আখঞ্জি। তবে তার এই ফেরা ছিল আড়ম্বরপূর্ণ। সঙ্গে নিয়ে এসেছেন তাঁর সৌদি নিয়োগকর্তা অর্থাৎ ‘কফিল’ মিশাল আমি য়ামীকে। শনিবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের তাহিরপুরের বালিজুরি ইউনিয়নের রামনগর গ্রামে পৌঁছান তাঁরা। 

সরজমিন দেখা যায়, শনিবার বেলা ১টার দিকে উপজেলার রাজনগর গ্রাম সংলগ্ন মাঠে একটি হেলিকপ্টারটি অবতরণ করে। প্রবাসী মাকসুদের সঙ্গে একজন সৌদি নাগরিক আসার খবর আগে থেকেই ছড়িয়ে পড়ায় সকাল থেকে ওই মাঠে উৎসুক জনতা ভিড় করেন। হেলিকপ্টার থেকে নামার পরপরই স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েন। মাকসুদের বাবা শাহ আলম আখঞ্জিসহ স্থানীয়রা সৌদি নাগরিক মিশাল আমি য়ামীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

প্রবাসী মাকসুদ আখঞ্জি জানান, গত ৫ বছর ধরে তিনি সৌদি আরবের রিয়াদ শহরে মিশাল আমি য়ামীর মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সেখানে নিজের কর্মদক্ষতা আর সততা দিয়ে তিনি কপিলের আস্থাভাজন হয়ে ওঠেন।

মাকসুদ বলেন, ‘আমার কফিল খুব ভ্রমণপিপাসু মানুষ। তিনি প্রায়ই বলতেন আমার দেশ (বাংলাদেশ) দেখতে আসবেন। তাকে সম্মান জানাতেই হেলিকপ্টার ভাড়া করে গ্রামে নিয়ে আসা। তাঁর এই আগমনে আমার পরিবার ও গ্রামের মানুষ অত্যন্ত খুশি।’ 

মাকসুদের বাবা শাহ আলম আখঞ্জিসহ স্থানীয়রা সৌদি নাগরিক মিশাল আমি য়ামীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনপ্রথমবার বাংলাদেশে এসে মিশাল আমি য়ামী বলেন, ‘মাকসুদ অত্যন্ত ভালো ছেলে। সে আমার ব্যবসা দেখাশোনা করে। বাংলাদেশ খুব সুন্দর দেশ। আমি এখান থেকে মাকসুদের মতো আরও পরিশ্রমী ও সৎ শ্রমিক নিতে চাই।’ এ সময় তিনি বারবার ‘মাশাআল্লাহ’ বলে বাংলাদেশের প্রতি তার ভালো লাগার কথা জানান।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বলেন, ‘মাকসুদ আমাদের এলাকার গর্ব। বিদেশের মাটিতে মালিকের সাথে এমন সুসম্পর্ক দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। প্রতিটি প্রবাসীর উচিত মাকসুদের মতো সততার পরিচয় দেওয়া।’ 

পারিবারিক সূত্রে জানা গেছে, মিশাল আমি য়ামী এক সপ্তাহ মাকসুদের বাড়িতে অবস্থান করবেন এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। সফর শেষে তারা পুনরায় একসাথে সৌদি আরবে ফিরে যাবেন।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
সৌদি আরবে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর