উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকা–সিলেট রুটে ট্রেন বন্ধ তিন ঘণ্টা 

'বিকল ট্রেনটি বর্তমানে শমসেরনগর স্টেশনে রয়েছে। সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে পৌঁছেছে এবং অল্প সময়ের মধ্যেই ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে।' 

  

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:৪৬ এএম

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কমলগঞ্জে ইঞ্জিন বিকল হয়ে প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ভানুগাছ ও শমসেরনগর স্টেশনের মাঝামাঝি কালিপুর এলাকায় এ ঘটনা হয়। 

পরে সকাল ৯টার দিকে বিকল ট্রেনটি উদ্ধার করে শমসেরনগর স্টেশনে নিয়ে যাওয়া হয়। এ সময়ের মধ্যে ঢকা–সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন শমসেরনগর স্টেশনে বগি রেখে গিয়ে বিকল উপবন ট্রেনটিকে উদ্ধার করে।

শমসেরনগর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ সকাল ৯টা ৪৫ মিনিটে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন, ‘বিকল ট্রেনটি বর্তমানে শমসেরনগর স্টেশনে রয়েছে। সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে পৌঁছেছে এবং অল্প সময়ের মধ্যেই ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে।’

সহকারী স্টেশন মাস্টার আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই ইঞ্জিন নষ্ট হয়েছে।’

এদিকে, ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস বলেন, ‘সকাল ৬টা ২ মিনিটে উপবন এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ার খবর পাওয়া যায়।’ 

গৌড় প্রসাদ দাস আরও বলেন, ‘বিকল ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-সিলেট রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ভানুগাছ স্টেশন ত্যাগ করেছে।’ 

 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর