সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু। তারা হলো–তাসপিয়া ও হামিদুল। দুজনের বয়স দেড় বছরের নিচে। 

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩০৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ২৫ জন এবং এই সময়ে ১৩২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১০ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ৮৫২ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের কমিটিতে আছেন বিআরটিএর সহকারী পরিচালক আব্দুর রশিদও। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ কারণ অনুসন্ধান, কারও গাফিলতি ছিল কি না...
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকায় বিএনপির একাংশের নেতাকর্মীরা...
কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।...
প্রতিবেশী দুই দেশে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর...
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গার তিন রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। এমন খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী সহিংসতার শিকার হয়ে খুন হননি বরং তিনি ভারত থেকে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর...
এমন অবস্থাতেই আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুরুতর অভিযোগ তুলেছেন জোনস। অনূর্ধ্ব ২০ দলের কোচ দাবি করেছেন, এখনো বেতনের অপেক্ষায় আছেন। তাঁর কাছে কোনো টাকা না থাকায় স্ত্রী-সন্তানকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর