কুড়িগ্রামে কৃষকদের বিক্ষোভের পর প্রশাসনের উপস্থিতিতে সার বিতরণ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বুধবার সকালে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ করা হয়। 

জানা যায়, উপজেলার সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ ও সোনাহাট ক‍্যাম্পের বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এছাড়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী অফিসার সার বিতরণের আশ্বাস দিলে সড়কের অবরোধ তুলে নেন কৃষক। পরে উপজেলা প্রশাসন, পুলিশ,বিজিবি ও আনসারের উপস্থিতে সার বিতরণ শুরু করা হয়।

মেসার্স রাকিবুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী হয়রত আলী বলেন, ‘সর্বশেষ ডিও লেটার অনুযায়ী আমি ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা ও এমওপি ৯০ বস্তা উত্তোলন করি। বুধবার সার বিতরণের কথা ছিল না। হঠাৎ শতাধিক কৃষক বিক্ষুব্দ আচরণ করলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।’

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বুধবার রাকিবুল ট্রেডার্স ডিলার পয়েন্টে সার বিতরণের দিন ধার্য ছিল না। সোনাহাট ক‍্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা। কিন্তু কৃষক বিশৃঙ্খলা করায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। উপজেলায় কোনো সারের সংকট নাই।’

জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। কারণ, তার চেহারা নাকি স্বামীর পছন্দ হয়নি। হাতে নেই টাকা, সামনে নেই নিশ্চিত কোনো ভবিষ্যৎ। এমন অবস্থায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে সামনে আসে একটি অদ্ভুত...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর