ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করল ভিএফএস গ্লোবাল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার যৌথভাবে নতুন ভিসা আবেদন কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় দক্ষিণ কোরিয়ার দূতাবাসের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

নতুন এ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার ভিসার আবেদন জমা দিতে পারবেন। ভিএফএস গ্লোবাল জানিয়েছে, নতুন কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের জন্য সহজ ও কার্যকর ভিসা আবেদনসেবা নিশ্চিত করা হবে।

উদ্বোধন উপলক্ষে ইউমি তালওয়ার বলেন, দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু করা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণকারীদের আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক ও কেন্দ্রীয়ভাবে অবস্থিত এ কেন্দ্রে আবেদনকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ থাকবে। প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধিরা আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে প্রয়োজনীয় সহায়তা করবেন।

ভিএফএস গ্লোবাল ২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকারের অংশীদার হিসেবে ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পাঁচটি দেশে সাতটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা দিচ্ছে।

ভিএফএস গ্লোবালের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বর্তমানে ৭১টি সরকারের অংশীদার হিসেবে ১৬৯টি দেশে ৪ হাজার ২০০টির বেশি আবেদন কেন্দ্র পরিচালনা করছে। ২০০১ সাল থেকে প্রতিষ্ঠানটি ৫৫ কোটি ৭০ লাখের বেশি আবেদন প্রক্রিয়াকরণ করেছে।

ঢাকায় দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্রটি বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারের দ্বিতীয় তলায়, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় অবস্থিত। কেন্দ্রটির অফিস সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ভিসা আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র, ফি, অ্যাপয়েন্টমেন্ট এবং অন্যান্য সেবার সর্বশেষ তথ্যের জন্য আবেদনকারীদের দক্ষিণ কোরিয়া দূতাবাস ও ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ভিএফএস গ্লোবালের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। বিস্তারিত জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে ভিজিট করুন: https://www.visaforkorea-bd.com

সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা। গ্যাস দেয়া যাবে না কাভার্ড ভ্যানেও। অথচ গাজীপুর-ময়মনসিংহ রুটের বেশিরভাগ সিএনজি স্টেশন সরকারি নির্দেশ মানছে না। বন্ধ রাখার সময়ে...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
দুদকের তরফ থেকে দুর্নীতির অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি দুদকের প্রতি দুর্নীতির প্রমাণ উন্মুক্ত করার...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর