সুনামগঞ্জে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা কারাগারে 

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:২৬ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ও সাবেক ৩৪ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

গ্রেপ্তার শিক্ষার্থীদের মধ্যে ১৯ জন বুয়েটের বর্তমান ও ১২ জন সাবেক শিক্ষার্থী। সোমবার একটি পর্যটকবাহী নৌকা থেকে তাদের গ্রেপ্তার করে তাহিরপুর থানা পুলিশ। পরে তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের আদালত পরিদর্শক বোরহান উদ্দিন। 

তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র ও ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে মামলা করা হয়েছে। তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল কবির বাদী হয়ে মামলাটি করেন।  

আদালত চত্বরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট

 

এর আগে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড় থেকে ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাঁদের আটক করে পুলিশ। 
  
পুলিশের ভাষ্য, আজ সোমবার তাহেরপুর থানা উত্তর শ্রীপুর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জনৈক শহিদুলের নৌকা থেকে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং বিভিন্ন স্থানে বসবাসরত ৩৪ জনকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)  এর বিভিন্ন ধারায় এসআই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে মামলা রুজু করে। 

গ্রেপ্তারদের মধ্যে বুয়েটের বর্তমান ১৯ শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন- মেটেরিয়াল্স অ্যান্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস (৪র্থ বর্ষ, মেকানিক্যাল বিভাগ), মো. সাইখ সাদিক (১ম বর্ষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), ইসমাইল ইবনে আজাদ (১ম বর্ষ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং), সাব্বির আহম্মেদ (১ম বর্ষ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং), তাজিমুর রাফি (২য় বর্ষ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং), মো. সাদ আদনান অপি (৩য় বর্ষ, বস্তু ও ধাতব কৌশল), মো. শামীম আল রাজি (১ম বর্ষ, বস্তু ও ধাতব কৌশল), মো. আব্দুলাহ আল মুকিত (৩য় বর্ষ, যন্ত্র কৌশল), মো. জায়িম সরকার (১ম বর্ষ, শিল্প ও উৎপাদন কৌশল), হাইছাম বিন মাহবুব (এমএ ১ম বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং), মাহমুদুর হাসান (৩য় বর্ষ, যন্ত্র কৌশল), খালিদ আম্মার (২য় বর্ষ, আইপিই) মো. ফাহাদুল ইসলাম (৩য় বর্ষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), তানভির আরাফাত ফাহিম (২য় বর্ষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), এ টি এম আবরার মুহতাদী (২য় বর্ষ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং), মো. ফয়সাল হাবিব (২য় বর্ষ, ইন্ডাস্টিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং), আব্দুল বারি (বর্ষ ও বিভাগ উল্লেখ করা হয়নি) ও আনোয়ারুল্লাহ সিদ্দিকী (৪র্থ বর্ষ, বস্তু ও ধাতব কৌশল)।  

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, তাহেরপুর থানার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জনৈক শহিদুলের নৌকা থেকে বুয়েটের সাবেক ও বর্তমান ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা করেছেন।

টাইমলাইন: বুয়েট শিক্ষার্থী
৩১ জুলাই ২০২৩, ২২:০১
সুনামগঞ্জে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা কারাগারে 
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে পাহারাদার দায়িত্বে থাকা বদর উদ্দিন (৫৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 
নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মূল...
রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা নাকচ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার...
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মামলার আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। 
বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে।...
বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার ধারায় সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্ক চাপছে চীনের ওপর।
সপ্তাহের ব্যবধানে আবারও পরিবর্তন হলো ফেনী জেলা পুলিশ সুপার (এসপি)। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। অন্যদিকে, ফেনীর বর্তমান পুলিশ সুপার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হন ‘বুনো ওল’, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যেন ‘বাঘা তেঁতুল!’ বিশ্ব রাজনীতির এই দুই ‘পাগলা ঘোড়া’ কখন কী করে বসেন, তা অনুমান করার সাধ্য যেন কারো নেই। নিজের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর