সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৪ বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:২৭ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সোমবার (৩১ জুলাই)বেড়াতে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে একটি পর্যটকবাহী নৌকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ও সাবেক ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। 

তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র ও ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে মামলা হয়েছে। তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল কবির বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড় থেকে ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাঁদের আটক করে পুলিশ। 
  
পুলিশের ভাষ্য, আজ সোমবার তাহেরপুর থানা উত্তর শ্রীপুর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জনৈক শহিদুলের নৌকা থেকে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং বিভিন্ন স্থানে বসবাসরত ৩৪ জনকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)  এর বিভিন্ন ধারায় এসআই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে মামলা রুজু করে। 

গ্রেপ্তারদের মধ্যে বুয়েটর বর্তমান ১৯ শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন- মেটেরিয়াল্স অ্যান্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস (৪র্থ বর্ষ, মেকানিক্যাল বিভাগ), মো. সাইখ সাদিক (১ম বর্ষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), ইসমাইল ইবনে আজাদ (১ম বর্ষ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং), সাব্বির আহম্মেদ (১ম বর্ষ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং), তাজিমুর রাফি (২য় বর্ষ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং), মো. সাদ আদনান অপি (৩য় বর্ষ, বস্তু ও ধাতব কৌশল), মো. শামীম আল রাজি (১ম বর্ষ, বস্তু ও ধাতব কৌশল), মো. আব্দুলাহ আল মুকিত (৩য় বর্ষ, যন্ত্র কৌশল), মো. জায়িম সরকার (১ম বর্ষ, শিল্প ও উৎপাদন কৌশল), হাইছাম বিন মাহবুব (এমএ ১ম বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং), মাহমুদুর হাসান (৩য় বর্ষ, যন্ত্র কৌশল), খালিদ আম্মার (২য় বর্ষ, আইপিই) মো. ফাহাদুল ইসলাম (৩য় বর্ষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), তানভির আরাফাত ফাহিম (২য় বর্ষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), এ টি এম আবরার মুহতাদী (২য় বর্ষ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং), মো. ফয়সাল হাবিব (২য় বর্ষ, ইন্ডাস্টিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং), আব্দুল বারি (বর্ষ ও বিভাগ উল্লেখ করা হয়নি) ও আনোয়ারুল্লাহ সিদ্দিকী (৪র্থ বর্ষ, বস্তু ও ধাতব কৌশল)।  

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, তাহেরপুর থানার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জনৈক শহিদুলের নৌকা থেকে বুয়েটের সাবেক ও বর্তমান ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা করেছেন।

টাইমলাইন: বুয়েট শিক্ষার্থী
৩১ জুলাই ২০২৩, ১৭:৪৮
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৪ বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ৮ আসামির মধ্যে জামিনে বেড়িয়ে আসেন ৫ জন। এরপর মামলার বাদী ও তার...
মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। একদিনে হাসপাতালে  নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪২ জন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নেতৃত্ব শুধু প্রশিক্ষণের বিষয় নয়; নেতৃত্বের মূল দায়িত্ব হলো দেশ ও মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব...
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ...
লোডিং...

এলাকার খবর