হাওর থেকে গ্রেপ্তারকৃত সবাই বুয়েট ছাত্রশিবিরের সদস্য

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:২৪ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে নৌকা থেকে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিবিরের কর্মী। এতে ৩১ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ ৩৪ শিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ের শহীদুলের নৌকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৩৪ জনকে আটক করা হয়।

এতে আরও বলা হয়, দেশের নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতি সাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। এতে নেতৃত্বে দেন বুয়েট শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বায়তুলমাল বিষয়ক সম্পাদক আফিফ আনোয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদেরকে আটক করে তাহিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। আটকৃতদের কাছ থেকে তল্লাশি করে ৩৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত স্কিনশর্টের কপি, ইসলামী ছাত্রশিবিরের কল্যাণ তহবিল সংক্রান্ত প্রচারপত্র, সদস্য, সাথীদের পাঠযোগ্য কোরান ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠান সংক্রান্ত স্কিনশর্টের কাগজপত্র জব্দ করা হয়। 

এ ঘটনায় এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে বর্তমানে বুয়েটে অধ্যয়নরত ২৪ ও সাবেক ৭ শিক্ষার্থী এবং অন্যান্য আরও তিনজনের নামে তাহিরপুর থানায় মামলা রুজু করেন। এরপর তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ

সুনামগঞ্জে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা কারাগারে

টাইমলাইন: বুয়েট শিক্ষার্থী
০১ আগস্ট ২০২৩, ০৮:২৩
হাওর থেকে গ্রেপ্তারকৃত সবাই বুয়েট ছাত্রশিবিরের সদস্য
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। একদিনে হাসপাতালে  নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪২ জন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নেতৃত্ব শুধু প্রশিক্ষণের বিষয় নয়; নেতৃত্বের মূল দায়িত্ব হলো দেশ ও মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব...
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ...
লোডিং...

এলাকার খবর