মৌলভীবাজার স্টেডিয়ামে সংস্কারের অভাবে ঝুঁকির মুখে গ্যালারি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১১:৫৬ এএম
নির্মাণের ১৮ বছরেও কোনো সংস্কারকাজ না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মৌলভীবাজার জেলা স্টেডিয়াম। এরই মধ্যে স্টেডিয়ামটির গ্যালারি, ড্রেসিংরুমসহ বিভিন্ন অংশে দেখা দিয়েছে সমস্যা। এ নিয়ে মন্ত্রণালয়ে বারবার আবেদন জানিয়েও কোনো ফল মেলেনি, বলছে জেলা ক্রীড়া সংস্থা।

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামটি নির্মিত হয় ২০০১ সালে। ১৮ বছরে স্টেডিয়ামের বিভিন্ন অংশে সমস্যা দেখা দিলেও হয়নি কোনো ধরনের সংস্কারকাজ। উত্তর-পূর্ব কোণে গ্যালারির নিচের মাটি সরে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে একপাশ। এছাড়া ড্রেসিংরুম, বাথরুম, ভিআইপি গ্যালারি, লোহার বেড়া, কলাপসিবল গেইটেও রয়েছে সমস্যা। দ্রুত এসব সংস্কারের দাবি জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, এই স্টেডিয়ামে বয়স-ভিত্তিক ক্রিকেটসহ নিয়মিত চলে বিভাগীয় টুর্নামেন্ট। কিন্তু নানা সমস্যায় বর্তমানে ব্যাহত হচ্ছে সব আয়োজন।

স্টেডিয়ামটির সংকটের চিত্র তুলে ধরে ক্রীড়া মন্ত্রণালয়ে বারবার আবেদনের পরও কোনো সাড়া পায়নি বলে দাবি জেলা ক্রীড়া সংস্থার।

মৌলভীবাজারে খেলোয়াড়দের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ এই স্টেডিয়ামটি সংস্কারে ক্রীড়া মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

/এম-আই/
বিশ্বকাপে মেসির পারফরম্যান্স এবং ইন্টার মায়ামির হয়ে তাঁর সাফল্যের জেরে এ বয়সেও ব্যালন ডি’অরে অন্যতম ফেভারিট ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এবার আর পুরস্কার জেতা হয়নি। মেসি-এমবাপ্পে-ইয়ামালদের পেছনে...
কেইনের আগে ইংল্যান্ডের কেউ সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ২০০১ সালে। সেবার বর্ষসেরা খেলোয়াড়ের মর্যাদার এই ট্রফিটি পান মাইকেল ওয়েন। আর সব মিলিয়ে স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান ও ওয়েনের...
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দলের লম্বা সময়ের বৈঠকও অনেক প্রশ্ন তুলেছে। আবুধাবিতে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের প্রভাব ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পড়বে না বলে মনে করেন হেড কোচ ফিল সিমন্স।  
সাকিব আল হাসান-রিশাদ হোসেনের পর এবার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকে ডাক পেয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। আগামী মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে এ...
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নভেম্বর মাস পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের...
সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর...
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ফিলোসপিক্যাল প্রশ্নগুলো যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা গবেষণা করার উদ্দেশ্য খুঁজে পাবো। গবেষণা আমাদেরকে শুধুমাত্র পরীক্ষায় পাস করা বা প্রমোশন দেয় না।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর