যে কারণে মিলছে না শাহজালালের ই–গেইটের সুফল

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম

মাত্র ১৮ সেকেন্ডেই একজন যাত্রী নিজেই নিজের ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারবেন। এ লক্ষ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের তিন পথের একটিতে বসানো হয়েছে ই-গেইট। কিন্তু সবার হাতে নেই ই-পাসপোর্ট। আবার অনেক যাত্রী জানেনই না এর ব্যবহার। ফলে সাড়ে ৪ হাজার কোটি টাকার ই-গেইট প্রকল্পে মিলছে না কাঙ্খিত সুফল।

বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সমন্বয় করে অনেকটা ঢাকঢোল পিটিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয় ২৬টি ই-গেইট। এর মধ্যে আগমনির জন্য ১২টি, বহির্গমনে ১২টি ও ভিআইপিতে বসানো হয় ২টি। এতে একজন যাত্রী মাত্র ১৮ সেকেন্ডে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন।

যদিও এ বিষয়টি অজানা অনেক যাত্রীর কাছেই। তাই ই-পাসপোর্ট থাকার পরও ব্যবহার হচ্ছে না ই-গেইট। সেই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষেরও কোনো নির্দেশনা নেই বলে দাবি যাত্রীদের।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সেপ্টেম্বর মাসে প্রায় সময় জুড়েই সচল ছিল ই-গেইট। এরপরও প্রতিদিন গড়ে মাত্র ৫ শতাধিক মানুষ তা ব্যবহার করছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘যাত্রীদের কাছে এখনো শতভাগ ই পাসপোর্ট নেই। তাদের একটি বড় অংশের কাছে এখনো এমআরপি পাসপোর্ট আছে। আর যাদের কাছে ই–পাসপোর্ট আছে কেবল তারাই এই গেটগুলো ব্যবহার করতে পারবেন। এরপরও আমাদের মনে হয়েছে এখন যে ই–গেইটগুলো আছে সেগুলো আরও বেশি সংখ্যক যাত্রী ব্যবহার করতে পারেন।’

বিশেষজ্ঞরা বলছেন, ই-গেইট ব্যবহার করে একজন যাত্রী কোনো ধরনের ঝামেলা ছাড়াই ইমিগ্রেশন সম্পন্ন করার সুযোগ পান। তাই ই-গেইট থাকার পরও ম্যানুয়াল পদ্ধতিতে ইমিগ্রেশন কোন ভাবেই কাম্য হতে পারে না। 

এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘প্রাথমিক জটিলতা থাকতে পারে। আমার মনে হয় রিপেয়ার করে এগুলোকে একটা পর্যায়ে এনে ব্যবহার উপযোগী করে গড়ে তোলাটা আমি মনে করি ইমিডিয়েটলি দরকার।’

এখন পর্যন্ত ঢাকায় ২৬টি, চট্টগ্রামে ৬টি এবং সিলেট বিমানবন্দরে ৬টি ই-গেট চালু হয়েছে। এছাড়া বেনাপোলে ৪টি এবং বাংলাবান্ধা পোর্টে ২টি ই-গেট স্থাপন করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর ৬-৭ মাস আগেই শুরু হয়ে যাবে ঋণের কিস্তি দেওয়া। সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান জানিয়েছেন, সেবা চালু করতে আরও এক বছরের মতো সময় লাগবে। আর ঋণ পরিশোধ শুরু হবে...
মাস ঘুরতে না ঘুরতেই ফের জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। এবার প্রতি লিটারে ২৫ টাকা করে বেড়েছে এই জ্বালানির দাম। এতে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারিত হয়েছে ২২৭ টাকা ৮...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি সোনা জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে দুবাই থেকে আসা...
দেশের বাজারে জেট ফুয়েলের (জেট এ-১) দাম অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। আজ মঙ্গলবার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর