ইরানের হামলার পর তেলের দাম কি বাড়বে?

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:১০ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে সোমবার জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তবে এই হামলার জবাবে ইসরায়েল ও পশ্চিমারা বড় কোনো হামলা না করলে এই দাম ঠিক হয়ে যেতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ রোববার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে।

ইসরায়েলে হামলার হুমকি গত এক সপ্তাহ ধরেই দিয়ে আসছে ইরান। এ কারণে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২.১৮ ডলার হয়, যা গত অক্টোবরের পর সর্বোচ্চ। 

ব্লুমবার্গ বলছে, এই দাম সোমবার বাড়বে। এমনকি ইরান–ইসরায়েলে এই হামলা পাল্টা হামলা চলতে থাকলে কিছুদিনের মধ্যেই এই দাম শত ডলার ছাড়াবে।

ইরানের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে তেল রপ্তানি করে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই রপ্তানি আটকে যায়। জো বাইডেন আসার পর পরিস্থিতি ইতিবাচক দিকে আসে। তবে এবার হামলার কারণে তা আবার থমকে যেতে পারে। 

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ইরানি জেনারেল নিহত হয়। ওই ঘটনার জেরে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান। এরপর আজ রোববার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল পারস্য অঞ্চলের এ দেশটি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আজ সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইতিমধ্যে ইরানের হামলা নিয়ে তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন।

এদিকে আজ রোববার এক বিবৃতিতে চীন সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তারা উত্তেজনা এড়াতে উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন:

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জ্বালানিসহ অন্যান্য পণ্যের সংকট তৈরি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর