ব্যাংক থেকে সর্বোচ্চ তোলা যাবে ৫ লাখ টাকা  

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একজন গ্রাহক ব্যাংক থেকে দৈনিক ৫ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার এই নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়, নিরাপত্তার কারণে ব্যাংকের শাখায় টাকা স্থানান্তরে সমস্যা হচ্ছে। সে জন্য এক হিসাব থেকে পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

তবে কোনো ব্যবসায়ী বেতন-ভাতা পরিশোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে। আবার প্রবাসীর বড় অঙ্কের টাকা আসলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনো সমস্যা নেই।

দেশে ক্ষমতা পটপরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রক সংস্থাটি এ রকম নির্দেশনা জারি করেছে। গত সপ্তাহে চার লাখ টাকা পর্যন্ত তোলা যেত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ দুই লাখ এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হচ্ছে।  

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ নতুন ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলোর বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। 
প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম ছয় মাস শর্ত মেনে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চূড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলে...
দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’ ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকেই ডিবিএইচ দেশের গৃহঋণের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত...
জ্বালানি সংকটের কারণে চাপে বিশ্ব অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতির ঝুঁকি। বড় মন্দা এড়ানো গেলেও কমছে প্রবৃদ্ধির গতি। জাতিসংঘ এবং ওইসিডির পূর্বাভাস, এ বছর কমবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি। জ্বালানির...
বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বরপক্ষের লোকজনও আসার কথা ছিল। তাই মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা...
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
এবার দূর্গা পূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়। 
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের...
লোডিং...

এলাকার খবর