২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে একদিনে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৬১৯ জন রোগী। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২৭ জন মারা গেছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


