১৩৮ বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দর

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পিএম

১৩৮ বছরে পর্দাপণ করল চট্টগ্রাম সমুদ্র বন্দর। সম্প্রতি রেকর্ড পণ্য ওঠা-নামায় রেকর্ড সৃষ্টি করেছে বন্দরটি। ২০২৪ সালে রাজস্ব আদায় ৫ হাজার ৫৬ কোটি টাকা। তবে সক্ষমতার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জও। ভবিষ্যতের কথা মাথায় রেখে বন্দরকে আরও আধুনিক করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ১৮৮৮ সালে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, প্রধান এই সমুদ্রবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ ভাগই পরিচালিত হয়। সময়ের সঙ্গে বেড়েছে পরিধিও। যোগ হয়েছে স্বয়ংক্রিয় সব যন্ত্রপাতি। মাত্র ছয় একক কনটেইনার হ্যান্ডলিং দিয়ে যাত্রা শুরু হলেও গত বছর ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ একক কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে।

বন্দর বিশেষজ্ঞ জাফর আলম জানান, বন্দরে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বিলম্বিত হচ্ছে নানা কারণে। ২০২৫ সালে বে-টার্মিনালে কার্যক্রম শুরুর কথা থাকলেও চলতি সপ্তাহে কেবল একনেকে পাশ হয়েছে প্রকল্পটি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বন্দরের সম্প্রসারণ নীতিগত পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ ও ব্যবহারকারীরা।

বিদায়ী বছরে বন্দরের আয়ের প্রবৃদ্ধি ছিল ২১ দশমিক ৩৯ শতাংশ। আর কনটেইনার পরিবহন বেড়েছে ৭ দশমিক ৩৬ ভাগ।

চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর