সিলেট থেকে রোববার শুরু কার্গো ফ্লাইট, রপ্তানিতে নতুন আশা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম

আগামী রোববার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করা হবে এ টার্মিনাল থেকে। তবে ব্যবসায়ীরা বলছেন, প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না থাকায় খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি এখনো বেশ চ্যালেঞ্জিং।

২০২২ সালে সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয় অত্যাধুনিক কার্গো টার্মিনাল। কিন্তু যুক্তরাজ্যসহ ইউরোপের অনুমোদিত প্যাকেজিং ব্যবস্থা না থাকায় এর কার্যক্রম শুরু করা যায়নি। অবশেষে আগামী রোববার চালু হচ্ছে এ টার্মিনাল। ফলে সিলেট অঞ্চলের কৃষিজ ও হিমায়িত খাদ্যপণ্য, ফুল, হস্তশিল্প, চামড়াজাতসহ বিভিন্ন পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে খুশি স্থানীয় ব্যবসায়ীরা।

এ নিয়ে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘আমরা আসলে খুবই আনন্দিত। এবং সিলেট চেম্বারের দীর্ঘদিনের দাবি ছিল এটা। আমরা অতীতে এটা নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি এবং চেষ্টা করেছি সিলেট থেকে একটা কার্গো বিমান চালু করার জন্য।’

প্রথম ধাপে স্পেনে ৬০ মেট্রিক টন গার্মেন্টস পণ্য রপ্তানির মাধ্যমে কার্গো টার্মিনালের যাত্রা শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ টার্মিনাল রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট সুব্রত ধর চৌধুরী পার্থ বলেন, ‘শুধু স্পেন তো নয়, আরও কয়েকটি দেশে পাঠানো যাবে। যেমন এখান থেকে পণ্য পাঠানো যেতে পারে নেদারল্যান্ডস, জার্মানি।’

টার্মিনালের প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব দ্রুত চালুর দাবি ব্যবসায়ীদের। সিলেট মেট্রোপলিটন চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, ‘স্থানীয় কোনো ল্যাব নেই। এ ছাড়া নেই কোনো প্যাকেজিং সিস্টেম। আমার মনে হচ্ছে, সরকার এই উদ্যোগ গ্রহণ করতেছে। এটাকে আমি স্বাগত জানাই। সাথে সাথে সিলেটে একটা প্যাকেজিং সিস্টেম এবং ল্যাবের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরী।’ 

ওসমানী বিমানবন্দরে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ নির্মাণ করা হয়েছে। দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি বসানো হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি।

চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
আমদানি পণ্য দ্রুত খালাস এবং রাজস্ব সুরক্ষায় কাস্টমস হাউস ও  স্টেশনগুলোকে ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। 
নানা ধরনের পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণ। পঞ্চগড়ের এই স্থলবন্দরে একসময় মূলত পাথর আমদানি হলেও এখন কৃষিপণ্য, প্লাস্টিক সামগ্রী, খাদ্যপণ্যসহ নানা পণ্য...
দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর