সিলেট থেকে ইউরোপে গেল প্রথম কার্গো ফ্লাইট

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম

প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেলো কার্গো ফ্লাইট। রাত সোয়া ৮টায় ফ্লাইটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে যোগ হলো নতুন মাত্রা।

৫৮ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে কার্গো বিমান রওনা হয়। বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা সেখ বশিরউদ্দীন এর উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

সম্প্রতি বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এরপর রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিকল্প রুট তৈরির উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আধুনিক কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামে এই সুবিধা চালু হলে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আর পরনির্ভরশীলতা থাকবে না বলে আশা আমদানি-রপ্তানি কারকদের।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘যে কোনো বিমানবন্দর থেকে যখন আমরা পণ্য পাঠাই, দুই থেকে আড়াই ডলার পার কেজি পাঠাতে পারে। এখানে ৪ ডলার থেকে শুরু করে ৭ ডলার পর্যন্ত আমাদেরকে দিতে হয়। এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। এরজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। প্রথমে বিদেশি এয়ারলাইনসগুলোকে ডেকে ওনাদের কথা বলতে হবে। পরবর্তীতে বিমান বাংলাদেশকে কার্গো হ্যান্ডলিং শুরু করতে হবে।’ 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও ফ্রেইটার ফ্লাইট চালুর জন্য প্রস্তুত হচ্ছে। সচল হচ্ছে ২৭০ টনের কার্গো স্টেশন। চট্টগ্রাম থেকে চীনে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হচ্ছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রামেও আমরা খুব শিগগিরই শুরু করব। কার্গো যেটা ছিল সেটার মধ্যে কিছু ছোটখাট কাজ গত ১ সপ্তাহ ধরে চলছে। অন্যান্য সব প্রিপারেশনও আমরা নিচ্ছি। ওখানে কাস্টমস–ইমিগ্রেশনকে নিয়ে বৈঠকও হয়েছে।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও কার্গো চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 

চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর