দুই মেট্রোরেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৬:১১ পিএম

চলতি অর্থবছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার ১ শতাংশের কম। রোববার রাজধানীর আগারগাঁয়ে একনেক সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, নির্মাণাধীন দুই মেট্রোরেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম। তাঁর মতে, জাপানি সংস্থার সঙ্গে আগেই চুক্তি থাকায় দরকষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল।

প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ১১ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৬২ কোটি টাকা। সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রকল্পে ব্যয় বেড়েছে ৩৬০ কোটি টাকা। পল্লীবিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে ১ হাজার ৮১৮ কোটি।

কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা রুটে নির্মাণাধীন ২ মেট্রোরেলের মাটির নিচে সেবা সংস্থার লাইন সরানোর কাজ চলছে। ২ প্রকল্পে মোট ব্যয় দাঁড়াতে পারে ২ লাখ কোটি টাকা। জাপানি সংস্থার সঙ্গে আগের চুক্তি থাকায় অস্বাভাবিক এ ব্যয় কমানোর সম্ভাবনা দেখছেন না উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অন্য দেশে কত খরচ হয়েছে, এখানে কত খরচ, যদি পারেন একটু দরদস্তুর করেন। জাপানিরা সাধারণত একবার চুক্তি হয়ে গেলে পছন্দ করে না কোনো দরদস্তুর করা। ওরা এক কথার মানুষ।’

একনেক সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ৫৮ জেলা ও ২০১ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। এতে ব্যয় হবে ২ হাজার ৮৫৫ কোটি টাকা। আগের চেয়ে বেশ কয়েকগুণ খরচ বেড়েছে স্টেডিয়ামের প্রকল্প।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অনেকে সন্দেহ করতে পারে এই সিডিউলগুলোই কি বাড়িয়ে দেখানো হয় কিনা। যেমন প্রতি বর্গফুটে কত খরচ হবে, ভবন নির্মাণের ক্ষেত্রে। স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও তাই। এগুলো সব প্রাক্কলন করা হয়, প্রাথমিক প্রাক্কলনটা করা হয় সিডিউল অনুযায়ী। এখন সিডিউলই অতিমূল্যায়িত কিনা সেটা দেখার বিষয়।’

৫১৯ কোটি টাকা বরাদ্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হবে। চলনবিলের নিচু জমিতে এমন অবকাঠামো নির্মাণের পরিবেশগত প্রভাব পর্যালোচনা ও ছাড়পত্রের শর্ত দিয়েছে একনেক।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘যে কোনো প্রকল্পের ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্রের দরকার হবে। আমরা বলছি দ্রুত যাতে প্রয়োজনীয় যা করা দরকার সেটা করার ব্যবস্থা করা হোক।’

টেকসই পরিবেশবান্ধব পানি সরবরাহে ওয়াসার প্রকল্প ৩ বারের মত সংশোধন হয়েছে। খরচ বেড়েছে ২ হাজার ৮২৬ কোটি ৫৫ লাখ টাকা।

জ্বালানি সংকট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 
অন্তর্বর্তী সরকারের সময় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পেট্রোবাংলা ও সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে সামিট।
রাজধানীর দুই রুটে মেট্রোরেল নির্মাণে ব্যয় দ্বিগুণের বেশি বাড়ার পর তা কমানোর তাগিদ দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০১৯ সালে এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর উত্তর প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৯৩ হাজার ৮০০ কোটি...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
লোডিং...

এলাকার খবর