শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে উৎপাদনে যেতে না পারলেও, শিগগিরই সংকট কাটার আশায় ব্যবসায়ীরা। 

গত ২১ জুলাই এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে সারা দেশে কমে যায় গ্যাস সরবরাহ। পরবর্তীতে সময়ের সঙ্গে বাড়ে সংকট। শিল্প কারখানায় উৎপাদন নেমে আসে অর্ধেকে। একই সময়ে বিদ্যুৎ সংকটে ব্যাহত হয় কারখানার স্বাভাবিক কার্যক্রমও। 

মঙ্গলবার রাত থেকে চট্টগ্রামের শিল্প কারখানাগুলোতে গ্যাস সরবরাহ বাড়তে থাকায় ফিরতে শুরু করেছে স্বস্তি। লোডশেডিং পরিস্থিতিও আগের চেয়ে কমে এসেছে, জানান ব্যবসায়ীরা।

চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘পরিস্থিতি আজকে থেকে উন্নতি করেছে। তবে আমাদের শতভাগ গ্যাস পেতে হবে। আশা করছি আগামীতে শতভাগ সুফল পাব।’ 

সাভার-আশুলিয়া এলাকার শিল্প-কারখানাগুলোতেও বেড়েছে গ্যাসের চাপ। সরকারের ঘোষণা অনুযায়ী বুধবার গ্যাস সরবরাহ বাড়তে থাকায় স্বস্তি মিলছে কারখানা মালিকদের। গাজীপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতেও গ্যাসের চাপ কিছুটা বাড়ার কথা জানায় কারখানা কর্তৃপক্ষ।

পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় নরসিংদী, মাধবদী ও চৌয়ালার টেক্সটাইল, ডাইং, স্পিনিং এবং সাইজিং মিলগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছিল। সরবরাহ বাড়তে শুরু করায় স্বাভাবিক উৎপাদনে ফেরার আশা এসব কারখানা সংশ্লিষ্টদের। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তিতাস কর্তৃপক্ষেরও।

তিতাস গ্যাসের ম্যানেজার মো. মাকসুদুর রহমান বলেন, ‘গ্যাসের চাপ বেড়েছে। আমরাও গাসের চাপ বাড়িয়ে দিয়েছি। দুয়েকদিনের মধ্যে পুরো আগের মতো হয়ে যাবে আরকি। এখন আর আগের মতো সংকট নাই।’

শিল্পকারখানা ছাড়াও সিএনজি ফিলিং স্টেশন ও কোনো কোনো এলাকায় আবাসিকেও গ্যাসের চাপ আগের চেয়ে বাড়ছে।

 

দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নিয়ে এমন ঘটনা ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা...
লোডিং...

এলাকার খবর