ঢাকার শেয়ার বাজারে সূচকের ইতিবাচক প্রবণতা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এসময় ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৭ পয়েন্টের বেশি। একই সঙ্গে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে ৪৬ পয়েন্টের বেশি।

মঙ্গলবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে ২০ পয়েন্টের বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৭ দশমিক এক তিন পয়েন্ট; অবস্থান ৫ হাজার ৬২০ পয়েন্টে।

সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আগের দিনের চেয়ে ৯৬ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকা।
 
হাতবদলে অংশ নেয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২০টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, দ্বিতীয়  লাভেলো, তৃতীয় অবস্থানে খান ব্রাদাস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইনটেক দ্বিতীয়, তৃতীয় খান ব্রাদার্স। 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪৬ দশমিক দুই এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৫২ পয়েন্টে। লেনদেন ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

শেয়ারবাজারে দুর্নীতি ও অনিয়মের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ বেঞ্চ গঠন করা হবে। একই সঙ্গে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা পুঁজিবাজার ট্রাইব্যুনালও শিগগির সক্রিয় করা হবে। বৃহস্পতিবার রাজধানীতে...
সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের দুই শেয়ারবাজারে। ডিএসইএক্স সূচক কমেছে ২১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ২ কোটি টাকা। এসময় ৭৫ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক...
বিদায়ী সপ্তাহে সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। এসময় বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৭ ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে। এতে সপ্তাহ...
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নেতিবাচক অবস্থায় দেশের দুই শেয়ারবাজার। এসময় ডিএসইএক্স সূচক কমেছে ৩৫ পয়েন্টের বেশি। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এছাড়া ৬০ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর