জলবায়ু খাতে ১৪ বছরে দুই হাজার ১১০ কোটি টাকার দুর্নীতি: টিআইবি 

টিআইবি বলছে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে মোট ৮৯১টি প্রকল্পে সংঘটিত দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ ২৪৮ দশমিক ৪ মিলিয়ন ডলার, যা প্রায় ২ হাজার ১১০ দশমিক ৬ কোটি টাকার সমান।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

জলবায়ু খাতে গত ১০ বছরে দেশে দুই হাজার ১১০.৬ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) থেকে মোট ৪৫৮ দশমিক ৫ মিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদিত হয়। এর মধ্যে ৫৪ শতাংশ বরাদ্দ দুর্নীতিগ্রস্ত হয়েছে বলে প্রাক্কলন করা হয়েছে।

টিআইবি বলছে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে মোট ৮৯১টি প্রকল্পে সংঘটিত দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ ২৪৮ দশমিক ৪ মিলিয়ন ডলার, যা প্রায় ২ হাজার ১১০ দশমিক ৬ কোটি টাকার সমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে। অথচ তহবিল ব্যবস্থাপক হিসেবে বিসিসিটির কর্মকর্তারা এসব অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

২০০৩ থেকে ২০২৪ সালে জলবায়ু খাতে যে অর্থ ব্যয় হয়েছে, সেখানে সুশাসনের ঘাটতি ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ে তথ্য দিয়েছে টিআইবি। 

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিতে অর্থ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় কাজ চলছে দুটি প্রকল্পের। সংস্থাটির কান্ট্রি...
আজ বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। পাট মন্ত্রণালয় নিজস্ব ভ্যানে করে বাজারে বাজারে পৌঁছে দেবে এ ব্যাগ। দাম পড়বে ২০ থেকে ৭০ টাকার মধ্যে। এই ব্যাগ জনপ্রিয় হলে পলিথিনের ব্যবহার বন্ধ হবে বলে আশা...
বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ প্রান্তিক নারী কৃষকের ক্ষমতায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে ৩ লাখ মার্কিন ডলার (৩ কোটি ৬৮ লাখ টাকা) সহায়তা দিচ্ছে দ্য রকফেলার ফাউন্ডেশন। এই...
দেশে এখনো ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর পাশাপাশি বৈষম্য বাড়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে এসেছে একটি বেসরকারি প্রতিবেদনে।
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর