সার নিয়ে বিপাকে কৃষক

পেঁয়াজ, রসুন, আলু, সরিষা, কালোজিরাসহ বিভিন্ন রবি শস্য আবাদের সময় চলছে। এ সময় প্রয়োজন হয় ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার। তবে পর্যাপ্ত সার না পাওয়ায় বিভিন্ন জেলায় বিপাকে চাষিরা। 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

রবি শস্য আবাদের মৌসুমে সার নিয়ে বিপাকে কৃষক। সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ২ থেকে ৩শ টাকা বেশিতে সার কেনা লাগছে, বলছেন বিভিন্ন জেলার চাষিরা। পর্যাপ্ত সার না পাওয়ায় জমি প্রস্তুতে বিপাকে পড়ছেন তারা। এতে চলতি মৌসুমের আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের।

পেঁয়াজ, রসুন, আলু, সরিষা, কালোজিরাসহ বিভিন্ন রবি শস্য আবাদের সময় চলছে। এসময় প্রয়োজন হয় ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার। তবে পর্যাপ্ত সার না পাওয়ায় বিভিন্ন জেলায় বিপাকে চাষিরা। 

একাধিক কৃষক বলেন, সার পাওয়া যাচ্ছে না। আবার বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে।

জয়পুরহাট-ঠাকুরগাঁওয়ে চলছে আলু রোপন। তবে কৃষকদের অভিযোগ, সরবরাহ কমের অজুহাতে সরকার নির্ধারিত দামে মিলছে না কোন সার। কিনতে হচ্ছে চড়া দামে।

পাবনার কৃষকদের অভিযোগ, সার মজুত করে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন। নির্ধারিত দামে সার না পেয়ে খোলা বাজার থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

প্রতি বস্তা সারে সরকার নির্ধারিত দামের চেয়ে ২শ থেকে ৩শ টাকা পর্যন্ত বেশি দেয়া লাগছে, বলছেন শরীয়তপুর ও মানিকগঞ্জের চাষিরা। জমি আবাদ করতে না পারায় ফসলের উৎপাদন ব্যাহতের শঙ্কা তাদের। একই সমস্যায় ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরার কৃষকরা। 

একজন কৃষক বলেন, সার দরকার ২০ কেজি, পাচ্ছি ৫ কেজি। এই সারে তো আর হবে না। 

চাঁপাইনবাবগঞ্জের সার ডিলারদের দাবি, বাজারে সারের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট সৃষ্টি হয়েছে। এতে তাদের কোনো হাত নেই।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল আব্দুল্লাহ বলেন, ফসলের জন্য শীতে সার বেশি লাগে। এ কারণে চাহিদা বেশি। 

এদিকে নওগাঁয় কৃষি বিভাগের দাবি, বর্তমানে যে পরিমান সার মজুত আছে তাতে রবি শস্য ও আগামী ইরি-বোরা মৌসুমে সারের সংকট হবে না।

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) খলিরুর রহমান বলেন, আলু বা সরিষা চাষে যে সার দরকার, সেটা এখন আছে। ভবিষ্যতে সংকট হবে না। 

সারের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম নেওয়া ও মজুতদারির বিরুদ্ধে কৃষি বিভাগ ব্যবস্থার কথা জানালেও বাজারে কোনো সুফল পাচ্ছেন না কৃষক। 

(প্রতিবেদনের তথ্য পাঠিয়েছেন জেলা প্রতিনিধিরা)

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভোক্তাদের এসব...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর