১৭ দিনেই প্রবাসী আয় ছাড়াল ২০০ কোটি ডলার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

চলতি মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। শুধু ১৭ ডিসেম্বরই প্রবাসী আয় এসেছে ১৭ কোটি ৭০ লাখ ডলার। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়াবে। 

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ২৫৭ কোটি ডলারে। ব্যাংক থেকে ডলার প্রবাহ বাড়ায় রিজার্ভ নিয়মিত বাড়ছে। ডিসেম্বর শেষে রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। 

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৫০৫ কোটি ডলার। যা গত বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। হুন্ডি প্রতিরোধ ও প্রণোদনাকে এ বৃদ্ধির কারণ বলছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। তার আগের ২০২৩-২৪ অর্থবছরে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলারের প্রবাসী আয়। গত জুলাই-অক্টোবর সময়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার করে প্রবাসী আয় এসেছে। বিদায়ী মাসে তা তিন বিলিয়ন ডলারের কাছাকাছি এসে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া, নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করাসহ ১৪টি সেবায় নতুন ফি...
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
প্রায় দুবছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...

এলাকার খবর