রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিশ্লেষণ করে যা বলল সিপিডি 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সমন্বিত পরিকল্পনা নেই বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে রাজনৈতিক দলগুলোর বড় কোনো প্রকল্পের প্রতিশ্রুতি না দেওয়াকে ইতিবাচক বলছেন গবেষকরা। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলা হয়, সামনের সরকারকে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ব্যাংক খাতের সংস্কারের জন্য বর্তমান গভর্নরকেও বহাল রাখা উচিত।

চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন। প্রচার-প্রচারণা তুঙ্গে। এমন অবস্থায় ১৫০টি নির্বাচনী এলাকায় ‘সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা’ নিয়ে মোট ১ হাজার ৬৫০ জন ভোটার ও প্রার্থীর ওপর জরিপ করেছে সিপিডি।

জরিপে দেখা গেছে—শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো বিষয়ে ভোটারদের প্রত্যাশা বেশি। তাদের বড় অংশ মনে করে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করে না।

সিপিডি বলছে, বিএনপির ইশতেহারে কার্বন নিঃসরণ কমানোর কথা বলা হলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে অর্থায়নের বিষয়টি স্পষ্ট নয়। একইভাবে জামায়াতের ইশতেহারে আইসিটি খাত থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির মতো বিষয় অতিরঞ্জিত।

সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হেলেন মাশিয়াত প্রিয়তী বলেন, ‘আমরা এখন আর চাই না যে দূষিত শিল্প গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হোক। কারণ, এই স্বাস্থ্যঝুঁকিগুলো আসলে সেজন্যই হচ্ছে। আমি অনেক বেশি দূষিত একটি রাসায়নিক কারখানা করছি, সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে—কিন্তু না। আমাদের কাছে মনে হয় ইশতেহারে যে কর্মসংস্থান তৈরির কথা বলা হয়েছে, সেগুলো গ্রিন জব ক্রিয়েশন হওয়া উচিত।’

আসন্ন নির্বাচনকে ‘দ্বিদলীয় নির্বাচন’ বলে মনে করেন সিপিডির গবেষকরা। তাদের মতে, বড় জনগোষ্ঠী নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না। এ ছাড়া সামনের সরকার যেন জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎকেন্দ্র ও ব্যাংক অনুমোদন না করে, সেই আহ্বান জানান গবেষকরা।

সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘মার্জার ও অ্যাকুইজিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন চাপের মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এগিয়ে নিচ্ছেন। অন্তত তিনি যে উদ্দেশ্য নিয়ে সংস্কারকাজগুলো করছেন, নতুন সরকার রাজনৈতিক বিবেচনায় এখানে যাতে কোনো পরিবর্তন না আনে, সেটা অনুরোধ করতে পারি।’

বক্তারা স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ দেন। তাদের মতে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে যথেষ্ট গুরুত্ব দেয়নি।

সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির।...
বাড়তি খরচ, মাছ কম পাওয়া আর গবেষণার ঘাটতিতে বড় ধরনের চাপের মুখে সমুদ্রগামী জাহাজগুলো। উচ্চ বিনিয়োগের পরও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় উদ্বেগ বাড়ছে জাহাজ মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে। যদিও আন্তর্জাতিক ও...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এবার প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। এ জন্য অর্থের যোগান দিতে আগামী অর্থবছরের বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৭ লাখ কোটি...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর