এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহসংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা (রিটেলার) সুযোগ নিচ্ছেন। ভোক্তা পর্যায়ে যাতে ভোগান্তি না হয়, সে লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনা হয়েছে। আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব সমস্যার সমাধান করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম আগের জায়গায় আসবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমদানিকারকরা তাঁদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বক্তব্য রেখেছেন। বাজার মনিটরিং বাড়ানো হবে। এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় রয়েছেন। সমস্যাগুলো সামনে এসেছে। আমরা সমাধানের চেষ্টা করব। বিপিসির স্টোরেজ সক্ষমতা কম রয়েছে। তবে অন্যান্য বেসরকারি ফ্যাসিলিটিজ যাঁদের রয়েছে, তাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

আগস্ট মাসে আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট ও পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্রাহকদের কাছ থেকে এই মাসের নির্ধারিত গ্যাস বিল না আদায়ের অনুরোধ জানিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন...
রেকর্ড দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। ছয় মাসে কেজিতে বেড়েছে ৮০ টাকার বেশি। বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির অনুমতি দেওয়ায় সুগন্ধি চালের দাম চড়া। তবে রেস্তোরাঁ...
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে।
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। অস্থিরতা বেড়েছে ভোজ্যতেল, আটা-ময়দাসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। প্রতিটি পণ্যই কিনতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর