গভর্নর নিয়োগে দুর্বল পদক্ষেপ নিয়েছে সরকার: সিপিডি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

বর্তমান সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে দুর্বল পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। শনিবার সিপিডি কার্যালয়ে নতুন সরকারের ১৮০ দিন নিয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তিনি।

প্রায় দেড় বছরেরও বেশি সময় পর দেশে আবার নির্বাচিত রাজনৈতিক সরকারের যাত্রা শুরু করেছে। এই প্রেক্ষাপটে নতুন সরকারের আগামী ৬ মাসের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক দাবি করে তা বাতিল করার আহ্বান জানান গবেষকরা।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াটি অস্বচ্ছ ছিল বলেও জানিয়েছে সিপিডি। সরকার চাইলে এ ধরনের সমালোচনা এড়িয়ে আরও ভালো নিয়োগ দিতে পারত। 

সিপিডি'র গবেষণা পরিচালক  ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে, একটি দুর্বল প্রক্রিয়া যেমন (অনুসরণ) করা হয়েছে, (তেমনি) প্রক্রিয়াটি অস্বচ্ছ।' 

সংস্থাটি জানায়, ব্যবসার পরিবেশের ক্ষেত্রে দুর্নীতি সবচেয়ে বড় বাধা। দুর্নীতি রোধে কর ন্যায়পাল নিয়োগের অনুরোধ জানান বিশ্লেষকরা। 

এ প্রসঙ্গে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটিকে, এবং বাস্তবায়নের অদক্ষতার জায়গাটিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমরা এখানে দেখতে পাচ্ছি।... দুর্নীতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা তাঁদের জন্য। ইনফরমাল যে ট্রানজেকশন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে করতে হয় এবং একই সাথে দুর্নীতি, এই বিষয়গুলো ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।' 

এসময়, রাজস্ব খাত এবং বিদেশী বিনিয়োগ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারের আহ্বান জানায় সিপিডি।

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর