ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে মানা করল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ে ব্যাংকগুলোকে সতর্ক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার এক প্রজ্ঞাপনে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে ‘কার শেয়ারিং’ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, অফিসে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। এ ছাড়া এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে যত ব্যক্তিগত গাড়ি ব্যবহার হয়, তার উল্লেখযোগ্য অংশ ব্যাংকারদের। জ্বালানির ওপর চাপ কমাতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন - বিইআরসি'র আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব। রাজধানীতে অনুষ্ঠিত এক মানববন্ধনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট...
বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ শিল্পগ্রাহকদের কাছে পৌঁছাতে ১০ বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তা ও ব্যবহারকারীরা। যদিও উচ্চমূল্যের গ্রাহক কমে গেলে আর্থিক ক্ষতির আশঙ্কা...
ভারত থেকে আনা আধুনিক ২০টি ব্রডগেজ বগি এ মাসেই যুক্ত হচ্ছে যাত্রীবাহী রেলের বহরে। এসব কোচ পাবনা ও খুলনা রুটের ট্রেনে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিব রশিদ। তবে দেশে যাত্রী সেবা...
নতুন এলএনজি কার্গো আসায় ৩ দিন পর ফের চালু হয়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট ভাসমান টার্মিনাল। এতে মধ্যরাত থেকেই গ্রিডে বেড়েছে সরবরাহ।
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী পথে নৌকায় করে সমবেত হয়ে আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা নদীর পাড় সংলগ্ন কোনো একটি জমিতে ১৫ আগস্টের ব্যানার টানিয়ে ‘সমাবেশ’ করেছে। রোববার সন্ধ্যায়...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 
অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
লোডিং...

এলাকার খবর