বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সবশেষ ১নং ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

আবু বক্কর সিদ্দিক জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের কল মিলে কয়লার সাথে বড় বড় পাথর আসায় দুটি কোল মিল ভেঙে যায়। ফলে বন্ধ হয়ে যায় এক নম্বর ইউনিট। এটি মেরামত করতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। 

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।

নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার...
সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৬৫ হাজার পিচ কাঁচা চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন ট্যানারি কারখানা। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৪ লাখ ৪৮ হাজারের মতো এবং ছাগল ও ভেড়ার...
ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, সারা দেশে ততই জমে উঠছে কোরবানির পশুর হাট। এবার হাটগুলোতে ভারতীয় গরুর দাপট নেই বললেই চলে, বেশিরভাগ পশুই দেশি। গো-খাদ্যের দাম বাড়ায় বিক্রেতারা দাম কিছুটা বেশি চাইলেও,...
কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠছে পশুর হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে। আর ব্যবসায়ীরা এসব হাট থেকে পশু কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন এলাকায়।...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর