দেশি গরুতেই জমে উঠেছে সারা দেশের কোরবানির হাট

ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, সারা দেশে ততই জমে উঠছে কোরবানির পশুর হাট। এবার হাটগুলোতে ভারতীয় গরুর দাপট নেই বললেই চলে, বেশিরভাগ পশুই দেশি। গো-খাদ্যের দাম বাড়ায় বিক্রেতারা দাম কিছুটা বেশি চাইলেও, সাধ্যের মধ্যে মাঝারি আকারের গরু কিনতে বেশি আগ্রহী ক্রেতারা। 

আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:১৫ এএম

ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, সারা দেশে ততই জমে উঠছে কোরবানির পশুর হাট। এবার হাটগুলোতে ভারতীয় গরুর দাপট নেই বললেই চলে, বেশিরভাগ পশুই দেশি। গো-খাদ্যের দাম বাড়ায় বিক্রেতারা দাম কিছুটা বেশি চাইলেও, সাধ্যের মধ্যে মাঝারি আকারের গরু কিনতে বেশি আগ্রহী ক্রেতারা। 

ঈদের দিন যত এগিয়ে আসছে, ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে ততই জমে উঠছে পশুর হাটগুলো। প্রান্তিক খামারি থেকে শুরু করে পাইকার ও ক্রেতাদের পদচারণায় জমজমাট হাট। এবার দেশি, সিন্ধি, শাহিওয়াল ও শংকর জাতের পশু বেশি।

ফরিদপুর ও ফেনীর হাটগুলোতে অতিরিক্ত খাজনা ও হাসিল নেয়ার অভিযোগ ক্রেতাদের। খামারিরা বলছেন, গো-খাদ্যের দাম ও লালন-পালন খরচ বাড়ায় পশুর দাম কিছুটা বেশি। 

এক বিক্রেতা বলেন, হাসিলটা অনেক বেশি এই জন্য অনেকে বাইরে থেকে গরু কেনার জন্য আগ্রহী হচ্ছে।

এক ক্রেতা বলেন, ব্যবসায়ীরা এখনও গরু ছাড়ছে না, দাম বেশি চাচ্ছে। ক্রেতা যথেষ্ট থাকলেও কেনাবেচা কম হচ্ছে।

সীমান্তে পাচার ঠেকানোয় এবার জয়পুরহাট ও নওগাঁর হাটে ভারতীয় গরুর দাপট নেই বললেই চলে। ৭০ হাজার থেকে দেড় লাখ টাকার মাঝারি দেশি গরুর চাহিদা সবচেয়ে বেশি।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করায় সমতলের হাটে খাগড়াছড়ির পাহাড়ি পশুর চাহিদা ব্যাপক। বাগেরহাটের ২৯ হাটে পশুর সরবরাহ উদ্বৃত্ত থাকলেও, বেচাকেনা জমেনি। লালমনিরহাটের হাটেও ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। 

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাহেব আলী বলেন, ‘এইবার কোরবানি উপলক্ষে জেলায় ২৯টি জায়গায় হাট বসেছে। এর মধ্যে ১৭টি স্থায়ী হাট এবং ১২টা অস্থায়ী হাট। প্রতিটি হাটে আমাদের ভ্যাটেনারি টিম রয়েছে।’ 

জাল টাকা শনাক্ত, অজ্ঞান পার্টির তৎপরতা রোধ ও সার্বিক নিরাপত্তায় তৎপর পুলিশ। রোগাক্রান্ত পশু শনাক্তে সক্রিয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষ টিম। 

এবার প্রায় প্রতিটি জেলায় চাহিদার তুলনায় অনেক বেশি পশু প্রস্তুত রয়েছে। তাই, পছন্দের পশু কেনার অপেক্ষায় ক্রেতারা। 

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন জেলার প্রতিনিধিরা। 

নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার...
এবার পবিত্র ঈদুল আজহায় ৪১ লাখ পশুর চামড়া নষ্ট হয়েছে। আর সংরক্ষণ করা হয়েছে ৬০ লাখ পিস চামড়া। চামড়া শিল্পখাতে কাঁচামালের কোনো অভাব হবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 
সম্প্রতি ঈদুল আজহায় দেশে ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি...
ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে স্বাভাবিক কর্যক্রম শুরু হবে দেশের ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। একইভাবে লেনদেন শুরু হবে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর