জ্বালানি খাতকে সেবাখাত করার আহ্বান ক্যাবের

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিতে এ খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।

আপডেট : ০৯ মে ২০২৬, ০৬:৫২ পিএম

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিতে এ খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শামসুল আলম বলেন, বিগত সরকারের আমলে বিশেষ ও বিইআরসি আইনের সংশোধনীর মাধ্যমে জ্বালানি খাতে অসাধু ব্যবসায়ীদের উত্থান ঘটে।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে করা গেলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে পরিকল্পনা নিলে, বিদ্যুৎ উৎপাদনের স্থায়ী সমাধান সম্ভব।

ক্যাব জ্বালানি বিশেষজ্ঞ বলেন, ‘ডিআরসিতে আমরা ভোক্তারা মিলিয়ে একটা স্ট্যাটিক ৫ বছরের প্লান তৈরি করে দিয়েছিলাম। এটি কৌশলগত পরিকল্পনা, সেই পরিকল্পনায় যেসব কথা বলা হয়েছিল সেসব কিছু ফেলে দিলো। ফেলে দিয়ে আমাদের টাকার ওপর কর্তৃত্ব নিয়ে নিলো জ্বালানি বিভাগ। তারা আমরা যেভাবে করতে বললাম তারা করল না, বিআরসিতে তারা কোনো পরিকল্পনাও আনল না। তারা অবৈধ দখল নিলো।’

এছাড়া, দেশের ভূগর্ভস্থ তেল অনুসন্ধানে সরকার কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় তেল অনুসন্ধানে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা।

 

সারাদেশে লোডশেডিং নিয়ে ভোগান্তি আরো বেড়েছে। গতকাল (শনিবার) দুপুর ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত প্রতিঘন্টায় লোডশেডিং হয়েছে সর্বনিম্ন ২ হাজার ২শ ৪৭ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৭৮ মেগাওয়াট...
বিদায়ী সপ্তাহে নেতিবাচক অবস্থায় দেশের দুই পুঁজিবাজার। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১৩০ পয়েন্ট। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জ–ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার কোটি টাকারও বেশি। প্রায় ৮৮ ভাগ...
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ থেকে সরাসরি কর্মী পাঠাতে পারবে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি। সরকারের বিশেষ অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে বিমান ভাড়াসহ...
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
নাটোরে নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় পড়ে গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়াসিন আলীর পিতা ফজের আলীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় এই দুর্ঘটনা...
এ বছরের মধ্যেই চালু হবে নতুন পে স্কেল। কিন্তু অর্থনীতিবিদদের সন্দেহ, এত টাকা কোথায় পাবে সরকার? বিশেষজ্ঞদের মতে, টাকার জোগান দিতে কর বাড়াতে হবে, অথবা অন্য খাতে বরাদ্দ কমাতে হবে। ঋণ করে বা টাকা...
জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত প্রস্তাবিত বিলের প্রতিবাদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...

এলাকার খবর