৯ লাখ ৩৮ হাজার টাকার বাজেট উপস্থাপন বৃহস্পতিবার 

অর্থনৈতিক টানাপড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে জাতীয় সংসদে আগামীকাল বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় বর্তমান সরকারের প্রথম বাজেটের আকার ধরা হচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রেকর্ড বাজেটে এনবিআরকে দেওয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য। ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা। 

আপডেট : ১০ জুন ২০২৬, ১০:৪১ এএম

অর্থনৈতিক টানাপড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে জাতীয় সংসদে আগামীকাল বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় বর্তমান সরকারের প্রথম বাজেটের আকার ধরা হচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রেকর্ড বাজেটে এনবিআরকে দেওয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য। ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা। 

বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতির আঁচ বহু আগেই লেগেছে দেশে। অন্যদিকে, দেশের অর্থনীতিতেও তেমন গতি নেই। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারে বাড়ছে উত্তাপ। সবশেষ হিসেবে, দেশের মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৯ দশমিক চার দুই শতাংশ। তাই, সাধারণ মানুষের একটাই চাওয়া, করের বোঝা না বাড়িয়ে, নিত্যপণ্যের দাম কমানোর সুস্পষ্ট ঘোষণা থাকুক আসছে বাজেটে।

প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেটে থাকছে দলটির নির্বাচনী ইশতেহারের প্রতিফলন। রাজস্ব আয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে যেখানে থাকবে মূল্যস্ফীতির লাগাম টানা, নতুন কর্মসংস্থান তৈরি ও সুষম উন্নয়নের অঙ্গীকার। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এ জন্য অর্থের যোগান দিতে বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৭ লাখ কোটি টাকা। যার বেশিরভাগই আদায় করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যা পূরণে বিদেশি উৎস ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। 

বাজেটে জিডিপির লক্ষ্য ধরা হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে আটকে রাখতে চান অর্থমন্ত্রী। 

সামাজিক নিরাপত্তা খাতে প্রায় ১৪ হাজার কোটি টাকা বাড়িয়ে সম্ভাব্য বরাদ্দ রাখা হতে পারে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। এবারের বাজেটের অন্যতম দিক হতে পারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিস্তার। 
অন্তর্বর্তী সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল। আগামী দুই অর্থবছর তা বহাল রাখছেন অর্থমন্ত্রী।

এবার এডিপির আকার বেড়ে দেড়গুণ হচ্ছে। বড় বরাদ্দ থাকছে যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে। বাজেটে ব্যয়ের বড় অংশ যাবে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও বিদেশি ঋণের সুদ পরিশোধে।

চলতি অর্থবছর থেকেই তিন ধাপে নবম কমিশন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। ১ জুলাই থেকে কমিশনের সুপারিশ অনুযায়ী, মূল বেতন কমপক্ষে ৫০ ভাগ বাড়তে পারে। এজন্য বাজেটে বাড়তি...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ও কৃষি পণ্য খাতে থাকছে সুখবর। কিছু কৃষি ও ভোগ্যপণ্যের ওপর করছাড় দিতে পারে সরকার। ধান, চাল, গম, আলু, গবাদিপশু, বীজসহ প্রায় ৬০ টি...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।
আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,...
ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোগীর প্লাজমা লিকেজ ও শকে গিয়ে অবস্থা যেন খারাপ না হয় এজন্য চিকিৎসকদের সার্বক্ষনিক নজর রাখার অনুরোধ তাঁর।
পিরোজপুরে আলুবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে ‎পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও...
প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ১৩ জুন শনিবার রাজধানী ঢাকার বনানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৬’। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র,...
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর