প্রথম বাজেট অধিবেশন বসছে বিকেলে

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৮:১৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন। 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,...
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) তুলনায় ৫০ শতাংশ বড় হচ্ছে সামনের অর্থবছরের এডিপির আকার। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের চাহিদা থাকলেও বড় এডিপি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে সক্ষমতার...
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
২৪ ঘণ্টা পর সীমান্তের শূন্য রেখায় থাকা নারী-শিশুসহ ৬ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার ভোররাতে সীমান্তের শূন্য রেখা থেকে তাদেরকে নিয়ে যায় তারা।
প্রায় এক মাস পর দেশে ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ। শনিবার রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তাদের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।
ফিফা প্রীতি ম্যাচে জয় পেয়েছে চার বড় দল। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জয় আর্জেন্টিনার। মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একই ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতেছে জার্মানি। আর নিউজিল্যান্ডকে ১-০...
বাড়তি খরচ, মাছ কম পাওয়া আর গবেষণার ঘাটতিতে বড় ধরনের চাপের মুখে সমুদ্রগামী জাহাজগুলো। উচ্চ বিনিয়োগের পরও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় উদ্বেগ বাড়ছে জাহাজ মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে। যদিও আন্তর্জাতিক ও...
লোডিং...

এলাকার খবর