বাজেট নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ?

আপডেট : ০৬ জুন ২০২৬, ১০:৩০ পিএম

আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় কমানো- সব মিলিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাওয়া জীবনযাত্রায় স্বস্তি।  

দেশে কেউ দিন এনে দিন খায়, কেউ পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত, আবার কেউ লড়ছেন সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের সাথে। তাই এবারের বাজেট নিয়ে সবার প্রত্যাশাও ভিন্ন ভিন্ন।

বাজেটে প্রত্যাশা কী, এমন প্রশ্নের জবাবে এক তরুণী জানান, বাজেটটাকে আরও সুনির্দিষ্ট কিছু খাতে বাড়িয়ে বা কমিয়ে আমাদের বাংলাদেশটাকে আরও উন্নত করা যাবে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাজেহাল নিম্ন-মধ্যবিত্তসহ সাধারণ মানুষ। আসন্ন বাজেটে তেল, চাল ও ডালসহ সব ধরনের খাদ্যদ্রব্যের দাম সহনীয় থাকবে, এমটাই প্রত্যাশা তাদের।

কাঁচাবাজারের বিভিন্ন পণ্যের ওপর দাম কমানো জরুরি বলে জানান মধ্যবয়সী এক ভোক্তা। বাজেটে প্রত্যাশা প্রসঙ্গে জানতে চাইলে মধ্যবয়সী এক নারী বলেন, সাধারণ মানুষ সত্যি খুবই হিমশিম খাচ্ছে। বর্তমান যুগে যা টাকা পায় সেটা দিয়ে তার চলে না। 

বাজেটকে ঘিরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশাও কম নয়। মাসিক ভাতা ও সামাজিক নিরাপত্তায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ চান তারা। 

তৃতীয় লিঙ্গের একজন বলেন, বাংলাদেশে বাজেট এমনভাবে করবেন যাতে এক বছর যদি আমরা ডাউনও থাকি তারপরেও যেন আমরা ঋণমুক্ত হতে পারি। 

শিক্ষা ও স্বাস্থ্য খাতে মান উন্নয়ন এবং গবেষণায় বরাদ্দ বাড়ানো এখন সময়ের দাবি। একই সঙ্গে মেধাভিত্তিক কর্মসংস্থান তৈরিতেও গুরুত্ব দেয়ার দাবি শিক্ষার্থীদের।

'বেকার ও ছাত্রসমাজের জন্য চাকরির সুযোগ যেন বৃদ্ধি পায়', এমনটাই দাবি এক শিক্ষার্থীর। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান আরেক শিক্ষার্থী।

এদিকে, অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে বাস্তবভিত্তিক বিনিয়োগ ও সক্ষমতা বাড়ানো গেলে কিছুটা পূরণ হবে সাধারণ মানুষের প্রত্যাশা। 

সিপিডি'র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'বেকারত্বের কারণেই তো দারিদ্র বাড়ছে, বৈষম্য বাড়ছে...এই যে ব্যয়গুলো হবে, এই ব্যয়ের একটা বড় অংশ উৎপাদনমুখী, বিনিয়োগমুখী হতে হবে, যাতে কিনা কর্মসংস্থানটা বাড়ে। এভাবে আপনাকে মুল্যস্ফিতির চাপটা সামাল দিতে হবে। এই পলিসিটার মাধ্যমে।' 

এবারের বাজেটের সম্ভাব্য আকার প্রায় ৯ লাখ ২৭ হাজার কোটি টাকা। তবে আকার যতই বড় হোক না কেন সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে, মাঠ পর্যায়ে বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন। তাদের চাওয়া বাজারে স্বস্তি, নিরাপদ কর্মসংস্থান, স্থিতিশীল অর্থনীতি এবং ভবিষ্যৎ নিশ্চয়তা।

আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,...
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটে ৫ হাজার ৪৮২ টাকা কমে প্রতি ভরির দাম হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় বলে জানিয়েছে...
ঈদের ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। আজ শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, মাছ, মুরগির দাম অনেক বেড়েছে। এছাড়া বেড়েছে আলুর দাম। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি...
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) তুলনায় ৫০ শতাংশ বড় হচ্ছে সামনের অর্থবছরের এডিপির আকার। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের চাহিদা থাকলেও বড় এডিপি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে সক্ষমতার...
ডেঙ্গু মোকাবিলায় নাগরিকরা সহযোগিতা না করলে প্রয়োজনে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ শনিবার রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন...
কক্সবাজারের টেকনাফ উপকূলে একটি নৌকা থেকে ৫০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে...
ফিফা বিশ্বকাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। কাল সকাল ৬টায় হন্ডুরাসের বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভোর ৪টায় ব্রাজিল-মিশর লড়াই। আলাদা ম্যাচে নামবে ইউরোপের দুই জায়ান্ট...
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের।
লোডিং...

এলাকার খবর