বিনিয়োগ বাড়াতে বাজেটে সুস্পষ্ট নীতির দাবি ব্যবসায়ীদের

আপডেট : ১১ জুন ২০২৬, ১০:৩৩ এএম

এবারের বাজেটে নতুন কর আরোপের পরিবর্তে, ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বাধা দূর করার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে সুপরিকল্পিত নীতি চান ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে জোর দিলে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। এতে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলেও আশা করেন তারা।

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বেশি। যা চলতি অর্থ বছরের চেয়ে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। 

বর্তমান রাজনৈতিক সরকারের প্রথম বাজেটে কিছুটা হলেও নতুনত্ব দেখতে চান উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতাদের মতে, উচ্চ সুদহার, জ্বালানিসংকট, বিপুল খেলাপি ঋণ, বিনিয়োগ স্থবিরতা সব মিলিয়ে নাস্তানাবুদ বেসরকারি খাত।

তারা বলছেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসাবান্ধব নীতি গ্রহণ জরুরি। বিশেষ করে করহার স্থিতিশীল রাখা, ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহ সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী, উচ্চ সুদহার, নীতি সহায়তা–এগুলো বাধা। বাংলাদেশে নীতি সহায়তা পেতে যতটা ঘুরতে হয়, এটা বোধহয় কোথাও হয় না। অর্থনৈতিক সহায়তার চেয়ে নীতি সাপোর্ট বেশি প্রয়োজন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, এটা সরকারে প্রথম বাজেট, সরকার যে বিভিন্ন উন্নয়ন করছে, এটার দিকনির্দেশনা এ বাজেটে পাব বলে আমরা আশা করি। 

অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি খাতের সংকট শুধু অর্থনৈতিক নয়, সামাজিকও। উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ না হওয়া এবং বৈদেশিক চাপ নিয়ে সরকারকে আরও সতর্ক হতে হবে। টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ বান্ধব বাজেটের তাগিদ তাদের। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগকারীরা এখনও আস্থা পাননি। সরকার কিছু কিছু ইঙ্গিত দিয়েছে, সেগুলো ইতিবাচক। কিন্তু বিনিয়োগকারীদের কাছে সেটা পৌঁছাতে আমাদের অপেক্ষা করতে হবে।

বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এজন্য অর্থের জোগান দিতে বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৭ লাখ কোটি টাকা। যার প্রায় ৮৬ শতাংশ...
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 
করের চাপে থাকা টেলিকম গ্রাহকদের জন্য ভালো খবর আসতে পারে নতুন বাজেটে। আইওটি সিমের কর তুলে দেওয়া এবং ফিজিক্যাল সিমের ট্যাক্স কমানোর প্রস্তাব আসতে পারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। প্রান্তিক গ্রাহকদের...
ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়...
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা, ভাবনা দর্শন মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে বেগবান ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
রাজধানী বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর