ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:১২ পিএম

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ বুধবার ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন। 

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

করের আওতা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর- টিআইএন (টিন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে শুধু নতুন হিসাব...
দেশের বাজারে সোনার ভরিতে এক লাফে কমল  সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার এ দর নির্ধারণ করেছে।
চলতি অর্থবছর থেকেই তিন ধাপে নবম কমিশন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। ১ জুলাই থেকে কমিশনের সুপারিশ অনুযায়ী, মূল বেতন কমপক্ষে ৫০ ভাগ বাড়তে পারে। এজন্য বাজেটে বাড়তি...
দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন নিশ্চিতে বড় নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত করপোরেট করের বর্তমান হার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে...
দেশব্যাপী পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বাংলাদেশ পুলিশের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
গাজীপুরের রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৩ শিক্ষার্থীসহ ২৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের পেস বোলিংয়ে রীতিমত তুরুপের তাসে পরিণত হয়েছেন নাহিদ রানা। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন এই ডানহাতি পেসার। অজিদের বিপক্ষে ৪ উইকেট পাওয়ার পর...
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারের ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তথ্য সংগ্রহ করছে দুদক। এ বিষয়ে তথ্য অনুসন্ধানে মঙ্গলবার রাজউকে যায় দুদকের দল। সাবেক...
লোডিং...

এলাকার খবর