ইরানের কয়েক শহরে মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:০০ এএম

ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলা করার হুঁশিয়ারির পরপরই এই হামলা চালানো হলো। ইরানের বন্দরনগরী আব্বাসসহ বেশ কয়েকটি শহরে এই হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

এই হামলার পর সক্রিয় করা হয়েছে তেহরানের পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় ট্রাম্পের নির্দেশনায় এসব হামলা চালানো হয়। এই হামলাকে প্রতিরক্ষামূলক অভিযান হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি।

এদিকে, মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি। একইসাথে বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালিও। এই নিষেধাজ্ঞা অমান্য করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

ইরান ও আমেরিকার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধের ১০০ দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি এখনো অধরা। তবে এই সময়ে অন্তত কয়েকবার দুই দেশ এমন অবস্থায় পৌঁছেছিল, যখন মনে হয়েছিল যুদ্ধের স্থায়ী সমাধান সময়ের ব্যাপার...
বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা বলছে, হরমুজ প্রণালিতে ইরানের বন্দর ও দ্বীপগুলোতে মার্কিন...
হরমুজ প্রণালির আকাশসীমায় টহলরত একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই হামলাকে আত্মরক্ষামূলক...
নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ আছেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে গালিবাজির রাজনীতি কেন থামছে না,তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।  
কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা চার ঘণ্টা দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ...
ফিফা প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনালদোর পর্তুগাল। অন্যদিকে, কোস্টা রিকাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই কিশোরসহ তিনজন।
লোডিং...

এলাকার খবর