প্রথমবারের মতো হ্যাচিং ডিম রপ্তানি, পরীক্ষামূলক চালান গেল নাইজেরিয়ায়

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু হয়েছে। পরীক্ষামূলক প্রথম চালানে ১০ হাজার হ্যাচিং ডিম পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পাঠানো হয়েছে।

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চালানটি পাঠানো হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের কৃষিভিত্তিক রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

রপ্তানিকৃত হ্যাচিং ডিমগুলো কাজী ফার্মস গ্রুপের পঞ্চগড়ে অবস্থিত ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট ফার্মে আন্তর্জাতিক মানের কঠোর বায়োসিকিউরিটি ব্যবস্থার আওতায় উৎপাদিত হয়েছে। এর মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্প ও রপ্তানি খাতে নতুন এক মাইলফলক স্থাপিত হলো বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ডিম রপ্তানি উপলক্ষে বিমানবন্দরের কার্গো ভিলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় প্রতিমন্ত্রী চালানটি পরিদর্শন করে উদ্যোগটির প্রশংসা করেন। তিনি বলেন, দেশের পণ্য যত বেশি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে, ততই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানান, হ্যাচিং ডিম রপ্তানি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও রপ্তানিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সরকারের রপ্তানি বহুমুখীকরণ লক্ষ্য অর্জনেও সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, ‘পরীক্ষামূলক এই চালান সফল হলে ভবিষ্যতে হ্যাচিং ডিমের পাশাপাশি খাদ্যোপযোগী (টেবিল) ডিমও নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে।’

বর্তমানে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টদের মতে, হ্যাচিং ডিম রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং কৃষিভিত্তিক রপ্তানিতে যুক্ত হবে নতুন গতি।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাংলাদেশে পোশাক উৎপাদন ও ক্রয়াদেশ কমেছে। আর এর প্রভাবে কর্মী ছাঁটাই চলছে। রোববার যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।...
সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
চলতি অর্থবছরের শেষদিকে এসেও ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। গত ১১ মাসে তৈরি পোশাকের রপ্তানি কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে...
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর থেকে ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন...
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়—জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই একটি মৌলিক নীতির ওপর দাঁড়িয়ে আছে। আর তা হলো ‘সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।‘ কিন্তু বৈশ্বিক ভূরাজনীতির পরিবর্তন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির...
চারজন অতিরিক্ত আইজিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর