দেশের মানুষ দুষ্টচক্রে আবদ্ধ হয়ে পড়েছে: এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের  নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, রাজস্ব আদায়ের সরকার আস্থার সম্পর্কে জোর দিচ্ছে।  

রোববার, রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক হয়। আপস

অনুষ্ঠানে, রাজস্ব আদায়ে আইনজীবীদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বলেন, করদাতারা যাতে কোনো ধরণের হয়রানিতে না পড়েন, তার জন্য কর প্রশাসকদের আরও সচেতন হতে হবে।  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘আমার তো সরকারের রাজস্ব খাতে আমাকে অনেক রাজস্ব তুলে দিতে হবে। বিনিময়ে আপনি যদি দেশপ্রেমিক আইনজীবী হন তাহলে সরকারের খাতে যেমনি রাজস্ব যাবে, তেমনি আপনার আইনি ফি আপনার হাতে চলে আসবে। আপনি ফিয়ের পেছনে দৌড়াবেন না। ফি আপনার পেছনে দৌড়াবে।’ 

ছয় লাখ কোটি টাকার কর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ট্যাক্সবারের সহযোগিতা চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আহসান হাবিব বলেন, ‘আপনি কষ্ট দেন আলুওয়ালাকে। আলুওয়ালা কষ্ট দেয় পেঁয়াজওয়াোকে। পেঁয়াজওয়ালা কষ্ট দেয় আলুওয়ালাকে। এটা কিন্তু একটা ইউটার্ন ইফেক্ট। সুতরাং আমরা কিন্তু একটা দুষ্ট চক্রের মধ্যে আছি– কে কাকে কষ্ট দিতে পারি। এভাবে যদি একটা রাষ্ট্র চলে, রাষ্ট্রের এগোনো খুব কষ্ট হবে। এই মুহূর্তে বিদ্যুৎ নাই কেন– এই মুহূর্তে এই সমস্যা কেন? সমস্যা তৈরি হয় যেভাবে, সেভাবে সমাধান করা সহজ হয় না। কিন্তু উনারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা সবাই মিলে সেই চেষ্টার সাথী হবো।’

রাজস্ব আদায়ে আইনজীবী ও কর প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়ােনোর ওপর গুরুত্ব দিয়েছেন ব্ক্তারা।

দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল প্রডাক্ট পাসপোর্ট (ডিপিপি) সম্পর্কে বাংলাদেশের গার্মেন্ট বায়িং হাউসের মালিক ও শীর্ষ কর্মকর্তাদের প্রস্তুত করতে কর্মসূচির আয়োজন করে। ‘BGBA × DeviceStamp FREE DPP...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
লোডিং...

এলাকার খবর