ছয় মাসেও বাস্তবায়ন হয়নি নিরীক্ষকদের একক তালিকাভুক্তি

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নেওয়া একক তালিকাভুক্তি (সিঙ্গেল পয়েন্ট এনলিস্টমেন্ট) উদ্যোগ ছয় মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি। ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) জানিয়েছে, সংশ্লিষ্ট কয়েকটি নিয়ন্ত্রক সংস্থার মতামত না পাওয়ায় গুরুত্বপূর্ণ এ সংস্কার কার্যক্রম এখনো আটকে রয়েছে।

বর্তমানে নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম পরিচালনার জন্য এফআরসির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, আইডিআরএ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থায় পৃথকভাবে তালিকাভুক্ত হতে হয়। একই ধরনের নথিপত্র বারবার জমা দেওয়া এবং প্রতি বছর নবায়ন ফি পরিশোধ করায় সময় ও ব্যয় দুটোই বাড়ছে।

এই জটিলতা দূর করতে অন্তর্বর্তী সরকারের সময়ে সিদ্ধান্ত হয়, সব নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের তালিকাভুক্তি শুধু এফআরসির মাধ্যমে সম্পন্ন হবে। এ ব্যবস্থায় একবার নিবন্ধন করলেই অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পথ সহজ হবে।

এফআরসি জানায়, সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব অতিরিক্ত যোগ্যতা ও তালিকাভুক্তির শর্ত এফআরসির কাছে পাঠানোর কথা ছিল। তবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং এনজিও বিষয়ক ব্যুরো এখনো তাদের সুপারিশ জমা না দেওয়ায় পুরো প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

এফআরসির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ‘অতিরিক্তি শর্ত যুক্ত করা দরকার। আমরা সেগুলোর জন্য চিঠি দিয়েছি। আনেক প্রতিষ্ঠানই রেসপন্স করেছে অনেকই আবার করেনি।’

তিনি আরও জানান, একক তালিকাভুক্তি ব্যবস্থা চালু হলে নিরীক্ষকদের হয়রানি কমবে, সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সুশাসন আরও জোরদার হবে। তিনি দ্রুত এ সংস্কার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

দেশের ব্যাংক খাতে বাণিজ্যসংক্রান্ত ঋণের গড়ে ৪০ থেকে ৫০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। আর উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর ক্ষেত্রে এ হার ৮০ শতাংশেরও বেশি। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক...
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পর বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৃতীয় বৃহত্তম গন্তব্য এখন বাংলাদেশ। তবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়লেও তা এখনও উগান্ডা ও ঘানার মতো কয়েকটি ছোট...
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন বা ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। আগের অর্থবছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৪ শতাংশের বেশি।...
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এ দাম কমানো...
পাখি নিয়ে বাবু হোসেন ও আল আমিন খেলাধুলা করছিল। হঠাৎ পাখি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ছোট ভাই বাবু হোসেন ঘর থেকে একটি ছুরি নিয়ে বড় ভাই আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত...
ভারী বৃষ্টি ও পাহাড়ধসের ঝুঁকির কারণে বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বর্ষণে জলাবদ্ধতা, প্লাবন ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। সেই সাথে পাহাড়ধস ও রাস্তা তলিয়ে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম এবং পাহাড়ি বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছে ৫...
ডেল্টাগ্রামের জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৭৫.৩ শতাংশ মানুষের সমর্থনের তথ্য উঠে এসেছে। ৩ হাজার মানুষের ওপর পরিচালিত জরিপে গ্রামাঞ্চলে সমর্থনের হার শহরের তুলনায় বেশি এবং...
লোডিং...

এলাকার খবর