বিদেশি বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পর বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৃতীয় বৃহত্তম গন্তব্য এখন বাংলাদেশ। তবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়লেও তা এখনও উগান্ডা ও ঘানার মতো কয়েকটি ছোট আফ্রিকান দেশের তুলনায় কম।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই বছরের পতনের পর ২০২৫ সালে বাংলাদেশে এফডিআই ৪৫ শতাংশ বেড়ে ১৭৮ কোটি ডলারে পৌঁছেছে। আগের বছর এ পরিমাণ ছিল ১২৩ কোটি ডলার।

গত এক দশকে ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে নেতিবাচক প্রবণতার কারণে দেশে বিনিয়োগে স্থবিরতা দেখা দেয়। পরে আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ কিছুটা ঘুরে দাঁড়ালেও তা এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

আঙ্কটাডের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও বাংলাদেশের এফডিআই উগান্ডা ও ঘানার তুলনায় কম। ২০২৫ সালে বাংলাদেশের ১৭৮ কোটি ডলারের বিপরীতে উগান্ডায় এসেছে ৩৪০ কোটি ডলার এবং ঘানায় ১৯০ কোটি ডলার বিনিয়োগ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনসহ পূর্ব এশিয়ায় বিনিয়োগ কমলেও দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ, পশ্চিম ও মধ্য এশিয়ায় বিনিয়োগ বেড়েছে। দক্ষিণ এশিয়ায় ২০২৫ সালে মোট এফডিআই প্রবাহ আগের বছরের তুলনায় বেড়ে ৪ হাজার ৬১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বের বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি বিশ্বজুড়ে ২৭৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ১৫১ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে হংকং এবং চতুর্থ স্থানে রয়েছে চীন, যার বিনিয়োগ ১০৫ বিলিয়ন ডলার।

আঙ্কটাড জানায়, ২০২৫ সালে বিশ্বব্যাপী এফডিআই ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বাণিজ্য নীতির অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং অর্থনৈতিক বিভাজনের কারণে চলতি বছরেও বৈশ্বিক বিনিয়োগে চাপ অব্যাহত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন বা ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। আগের অর্থবছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৪ শতাংশের বেশি।...
প্রায় দুবছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত...
শিল্প কারখানায় গ্যাস ও জ্বালানি সংকট নিরসন সহজ নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। চট্টগ্রামে পরিদর্শনকালে তিনি বলেন, সরকার দেশীয় উৎপাদন বাড়ানো ও বিশেষ কর্মসূচির...
অধিকাংশ ক্ষেত্রে ভুলবোঝাবুঝির কারণে জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যান্ত্রিক বা মানুষের...
প্যারাগুয়ের মতো লো-ব্লক ফুটবল খেলবে না মরক্কো। তাদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেই প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ দিয়েই আফ্রিকান দলকে হারানোর প্রত্যয় ফরাসিদের। অন্যদিকে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে...
দিনভর বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অফিস শেষে বাড়ি ফেরার সময় গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়েন অনেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় এমন বৃষ্টি...
ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। এখনও নিখোঁজ অন্তত ৪ জন। এদিকে, গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর