ডেল্টাগ্রামের জরিপ

তারেক রহমানের কাজে সমর্থন ৭৫.৩ শতাংশ মানুষের 

ডেল্টাগ্রামের জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৭৫.৩ শতাংশ মানুষের সমর্থনের তথ্য উঠে এসেছে। ৩ হাজার মানুষের ওপর পরিচালিত জরিপে গ্রামাঞ্চলে সমর্থনের হার শহরের তুলনায় বেশি এবং বিভাগভিত্তিক সর্বোচ্চ সমর্থন পাওয়া গেছে রংপুরে।

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের প্রতি দেশের তিন-চতুর্থাংশেরও বেশি জনগণ সন্তুষ্ট। গবেষণা প্রতিষ্ঠান দ্য ডেল্টাগ্রাম পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। 
 
ডেল্টাগ্রামের জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে সমর্থন করছেন দেশের ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষ। অন্যদিকে ১৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। আর ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

ডেল্টাগ্রাম জানায়, গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সারা দেশে ৩ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপটি পরিচালিত হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর জনমতের এই মূল্যায়ন করা হয়েছে।

জরিপের ফলাফল অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে রংপুর বিভাগে, যেখানে অনুমোদনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার ৭০ দশমিক ৪ শতাংশ।

গ্রামাঞ্চলে সরকারের প্রতি সমর্থন শহরের তুলনায় বেশি। জরিপে গ্রামীণ এলাকার ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহরাঞ্চলে এ হার ৭০ দশমিক ১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সব বয়সী মানুষের মধ্যে সমর্থনের হার প্রায় একই রকম হলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এটি তুলনামূলক কম, ৭০ দশমিক ৯ শতাংশ।

ডেল্টাগ্রামের তথ্য অনুযায়ী, সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই উল্লেখযোগ্য জনসমর্থন অর্জন করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়। সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মতো সংস্কার প্রস্তাব রয়েছে।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরিপের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় করা হয়েছে। কোনো বাহ্যিক জরিপ সংস্থার সহায়তা নেওয়া হয়নি। জরিপকারীদের প্রশ্নপত্র পরিচালনা ও নমুনা নির্বাচন বিষয়ে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সাক্ষাৎকার সম্পন্ন হওয়া, অংশগ্রহণে অস্বীকৃতি এবং যোগাযোগ ব্যর্থতার তথ্যও সংরক্ষণ করা হয়েছে।

জরিপে ৭০ শতাংশ সাক্ষাৎকার সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া হয়েছে। সরাসরি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনের হার ছিল ৭৫ দশমিক ৮ শতাংশ, আর ফোনে নেওয়া সাক্ষাৎকারে ছিল ৭৪ দশমিক ১ শতাংশ। গবেষকদের মতে, এ পার্থক্য পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ নয়।

ডেল্টাগ্রাম জানায়, দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতিতে দেশের আট বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটিতে ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়। মোট উত্তরদাতার সংখ্যা ছিল ৩ হাজার এবং সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।

আন্তর্জাতিক মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
শেয়ার বাজারে কারসাজি ও বিনিয়োগকারীদের ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার সুশাসন, স্বচ্ছতা ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা আছে, কিন্তু এই দেশে খারাপ কিছু করার সক্ষমতা তাদের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের নিয়মিত...
পাখি নিয়ে বাবু হোসেন ও আল আমিন খেলাধুলা করছিল। হঠাৎ পাখি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ছোট ভাই বাবু হোসেন ঘর থেকে একটি ছুরি নিয়ে বড় ভাই আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত...
ভারী বৃষ্টি ও পাহাড়ধসের ঝুঁকির কারণে বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বর্ষণে জলাবদ্ধতা, প্লাবন ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। সেই সাথে পাহাড়ধস ও রাস্তা তলিয়ে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম এবং পাহাড়ি বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছে ৫...
নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নেওয়া একক তালিকাভুক্তি (সিঙ্গেল পয়েন্ট এনলিস্টমেন্ট) উদ্যোগ ছয় মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি। ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)...
লোডিং...

এলাকার খবর