মেসির কোলে ইয়ামাল, ওই ছবি আসল: ইউনিসেফ

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:২০ এএম

বিদায়ের শঙ্কা উড়িয়ে মেসি ম্যাজিকে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা। অন্যদিকে,কঠিন পথ পেরিয়ে শিরোপায় চোখ রাখছে স্পেন। এই দুই দলের মুখোমুখি হওয়ার খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে শুরু করেছে একটি ছবি, যেখানে মেসির কোলে একটি ছোটো শিশুকে দেখা যাচ্ছে, যিনি এখন স্পেন দলের তুখোড় খেলোয়ার লামিন ইয়ামাল।

অনেকেই ছবিটিকে ভুয়া বা এআই-নির্মিত বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফই এবার নিশ্চিত করেছে, এই ছবি কোনো কল্পনা বা প্রযুক্তির কারসাজি নয় বরং বাস্তব।

২০০৭ সালে, বার্সেলোনার ক্যাম্প ন্যুর ড্রেসিংরুমে একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটের জন্য এই শিশুকে নিয়ে ছবি তুলেছিলেন তরুণ লিওনেল মেসি। তখন মেসির বয়স ছিল ২০ বছর। ছবিতে পোজ দেওয়ার অংশ হিসেবে মেসি তখন গোসল করিয়ে দিচ্ছিলেন লামিন ইয়ামালকে।

ইউনিসেফের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসি ও ইয়ামালের ছবিটি পোস্ট করে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, হ্যাঁ, আপনারা যে ছবিগুলো দেখেছেন, সেগুলো একদম আসল।

পোস্টে আরও বলা হয়েছে, ১৮ বছরেরও বেশি সময় আগে, ইউনিসেফের তহবিল সংগ্রহের একটি ফটোশুটে লামিন ইয়ামাল ও তার মা শিলার সাথে লিওনেল মেসির দেখা হয়েছিল।

এতে বলা হয়, আজ, খেলার মাঠে তাঁদের সাফল্য লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে। মাঠের বাইরেও, মেসি ও লামিন ইয়ামাল—উভয়েই ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ বা শুভেচ্ছাদূত হিসেবে বিশ্বজুড়ে শিশুদের সহায়তা ও তাদের অধিকারের পক্ষে কথা বলেন।

পোস্টে বলা হয়, এর লক্ষ্য কী? যাতে প্রতিটি শিশু বেঁচে থাকে, সুন্দরভাবে বেড়ে ওঠে এবং নিজেদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। আমাদের দলে তাঁদের পেয়ে আমরা গর্বিত।

বিদায়ের শঙ্কা উড়িয়ে, মেসি ম্যাজিকে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা। অন্যদিকে,কঠিন পথ পেরিয়ে শিরোপায় চোখ রাখছে স্পেন। আক্রমণে সেরা দলের বিরুদ্ধে রক্ষণের সেরা লড়বে ফাইনালে। গোল করা ও হজমে বড়...
অবশ্য শুরুতে ফিফা জানিয়েছিল, এবার মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হবে, তবে চলতি বছরের এপ্রিলে ফিফা আরও অর্থ যোগ করার সিদ্ধান্ত নেয়। বিশ্বকাপে দলগুলোর অংশগ্রহণ ফি বাড়ানো ও প্রস্তুতি বাবদ...
গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও এগিয়ে গেলেন লিওনেল মেসি। এমবাপ্পের সমান ৮ গোল হলেও অ্যাসিস্টে এগিয়ে এলএমটেন। তৃতীয়স্থান ও ফাইনাল, দুজনেই পাচ্ছেন আরও একটি করে ম্যাচ। গোল্ডেন বলের দৌড়েও মেসিই সবচেয়ে...
এদিকে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে রাজনৈতিক পতাকা, স্লোগান বা প্রতীক প্রদর্শনের বিষয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এবং ফিফা নিয়মিত কঠোর অবস্থান নিয়ে আসছে।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
রাঙামাটিতে সাম্প্রতিক ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। হ্রদে উজান থেকে আসা বন্যার পানি জমে নতুন করে কাপ্তাই হ্রদ তীরবর্তী ও নিম্নাঞ্চলের বসতি...
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর