চলমান গ্যাস সংকটের মধ্যেই সরবরাহ কমেছে ১০০ মিলিয়ন ঘনফুট

চলমান গ্যাস সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ দিনে আরও ১০০ মিলিয়ন ঘনফুট কমছে। সম্প্রতি তিতাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

চলমান গ্যাস সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ দিনে আরও ১০০ মিলিয়ন ঘনফুট কমছে। সম্প্রতি তিতাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ পিএলসি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে পুনরায় গ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ঘাটতি এখন প্রায় দিনে ৫৫০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে।  

চলমান সরবরাহ ঘাটতির মধ্যে নির্ধারিত সময়ের একটি এলএনজিবাহী জাহাজ সময়মতো না পৌঁছানোয় মজুত সংকট তৈরি হয়েছে, যার ফলে সরবরাহ আরও কমে গেছে। এতে শিল্প উৎপাদন ও পরিবহন সেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

এদিকে বিদ্যুৎ খাতও ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। তবে তিতাস জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাসাবাড়ি, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকবে।

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শুক্রবার নতুন দর নির্ধারণ করেছে।
বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, তাপপ্রবাহের কারণে ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে ১৩০ থেকে ১৮০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ঢাকায় প্রতি বছর হারিয়ে যাচ্ছে প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন...
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের পরও ধসে পড়েনি ইরানের অর্থনীতি। তবে এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। লাগামহীন মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও বাড়তে থাকা...
রাজধানীতে গ্যাস সরবরাহ সংকট চরমে পৌঁছেছে। মিরপুরসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার গ্যাস মিলছে না, সিএনজি স্টেশনেও কমে গেছে সরবরাহ। এতে পরিবহন খাত ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সংকটের সমাধান...
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতির মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তিন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডি। গ্রেপ্তারদের মধ্যে ৪৫তম বিসিএসে সমবায়...
পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটো। এছাড়াও আকাশে জ্বালানি...
জার্মানিতে অতিরিক্ত গরমে এ বছর ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের পর এটি যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি। এর আগে ২০১৮ সালে দেশটিতে সর্বোচ্চ ৯ হাজার মানুষের মৃত্যু হয়। জার্মানির...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে রোড অপারেশনার ইউনিটের কাজ চলমানা রয়েছে। আজ দুপুরে ৬/৭ জনের ডাকাত দল একটি পিকআপ নিয়ে ওই প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর