ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, দাম আকাশছোঁয়া

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। ভরা মৌসুমেও চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে নেই পর্যাপ্ত ইলিশ। সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশ ছুঁয়েছে। বিক্রি কমে যাওয়ায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। মৎস্য বিভাগ জানিয়েছে, নদীর গভীরতা কমে যাওয়ার কারণেই কম ইলিশ ধরা পড়ছে।

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ স্থানীয় জেলেরা। ভরা মৌসুমেও সারাদিন জাল ফেলে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। শুধু নদীতে নয়, এবার সাগরে ট্রলার নিয়ে গিয়েও হতাশ হয়ে ফিরছেন জেলেরা। জেলেদের একজন জানান, অনেক খরচ করে গিয়েও দেখা যায় যে, মাছ নেই।

দেশের সবচেয়ে বড় ইলিশের মোকাম চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট। ২০২৪- ২০২৫ অর্থবছরে এই ঘাটে পাওয়া গিয়েছিল ৩৫ হাজার ৪শ ৭২ টন ইলিশ। তবে এই অর্থবছরে তা ৩০ হাজার টনেরও কম হবে বলে মনে করছে মৎস্য বিভাগ। নদীর নাব্যতা ও গভীরতা কমে যাওয়াকেই কারণ হিসেবে দেখানো হচ্ছে।

চাঁদপুর মৎস্য বিভাগের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এখনও বৃষ্টি তেমন নাই, আষাঢ় মাস চলে গেছে। তেমন বৃষ্টিপাত হয় নাই। নদীর নাব্যতাও কম, গভীরতাটাও কমে গেছে। তো মনে হচ্ছে, এ বছর ইলিশের উৎপাদন গত বছরের তুলনায় একটু কমতে পারে।

এদিকে, সরবরাহ কমায় দাম বেড়েছে অনেক। তাই ইলিশ না কিনে খালি হাতে ফিরছেন অনেক ক্রেতা। তাতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। 

উচ্চ দামের কথা বলতে গিয়ে এক ক্রেতা জানান, ৮০০ গ্রামের ইলিশের দাম ২৩শ থেকে ২৪শ টাকা কেজি। আর ৫০০ গ্রামের ইলিশের দাম ১৮শ থেকে ১৯শ টাকা কেজি। আরেকজন বলেন, মাছের অবস্থা খুবই খারাপ। এখন যে সিজন চলছে, সিজনের মতো ইলিশ মাছ নাই। 

চাঁদপুর বড় স্টেশন ঘাটে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা করে। আর ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা দরে।

মৌসুমের শেষ মুহূর্তে বাজারে বেড়েছে ইলিশের আমদানি। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মাছঘাট। আগামী ৮ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা আর আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে বেড়েছে বেচাকেনা। বাজারে ছোট ও...
দুই বছরে দেশে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাশের বেশি। গভীর সাগরে সোনার স্ক্যানার দিয়ে নির্বিচারে মা ইলিশ ধরা হচ্ছে। এছাড়া, সাগর-নদী মোহনায় অসংখ্য জাল ও নদী দূষণে মাছের উৎপাদন কমাচ্ছে, মনে করেন গবেষকরা।
বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে আমদানি হয়েছে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ। আমদানি করা ভারতীয় ইলিশকে দেশের ইলিশ দাবি করে বেশি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্বাদ ও গন্ধ দেশি ইলিশের মতো নয় বলে অভিযোগ...
ইলিশের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ও আকারের মিলছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ইলিশের স্বাদ থেকে। গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর