দেশের বাজারে টানা তিন দফায় ৬ হাজার ৬১৫ টাকা বাড়ার পর আজ সোনার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে। নতুন দাম আজ শুক্রবার সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
এর আগে, সবশেষ গত ১৩ আগস্ট সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে দাম বাড়ানো হয় ১ হাজার ১৩৩ টাকা।
শুক্রবার বাজুসের দেওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রুপার দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৩ টাকায়।



