বিনিয়োগ আকর্ষণের চেষ্টা সরকারের, জ্বালানি ঘাটতির সমাধান চান ব্যবসায়ীরা

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

বাণিজ্যে ভারসাম্য আনা ও বিনিয়োগে আকৃষ্ট করতে দ্বিপাক্ষিক চুক্তির দিকে ঝুঁকছে সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি, অবকাঠামো দুর্বলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর না হলে এসব চুক্তির সুফল পাওয়া যাবে না। আর দ্বিপাক্ষিক চুক্তির টেকসই সফলতা পেতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

দেশের মোট বাণিজ্যের ৬০ ভাগই হয় হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে। এর মধ্যে ভারত ও চীন থেকে আমদানি সবচেয়ে বেশি। রপ্তানি হয় মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই ভারসাম্যহীনতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে ঝুঁকছে সরকার। 

সম্প্রতি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হয় কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট। এর আগে জাপানের সঙ্গেও হয় এমন চুক্তি। এর আওতায় এসব দেশে অগ্রাধিকার ভিত্তিতে শুল্ক সুবিধা পাওয়া যাবে।  

ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য অংশীদারত্ব শুধু চুক্তি নয়, এর অন্যতম উদ্দেশ্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। কিন্তু দেশে বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি, অবকাঠামো দুর্বলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর না হলে এসব চুক্তির সুফল পাওয়া যাবে না। 

এসএমই উদ্যোক্তা রাশেদুল করিম মুন্না বলেন, সরকারের পরিকল্পনা এবং এনবিআরের পরিকল্পনা– দুইটার মধ্যে সমন্বয়ে বড় ধরনের একটা চ্যালেঞ্জ আছে। গ্যাপ আছে। এটা কিন্তু ব্যবসাকে ত্বরান্বিত করছে না। সুতরাং আমি মনে করি, সরকারের যে রপ্তানি পলিসিগুলো রয়েছে সেটাকে ব্যবসাবান্ধব করা দরকার। যাতে উদ্যোক্তারা যে চ্যালেঞ্জ নিয়ে সামনে এগোবে, সেটাকে সহায়তা করে। 

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানির সংকটটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে– একটা ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে বা বিনিয়োগ করতে গেলে যে পরিমাণ আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। যে পরিমাণ লাইসেন্স করতে হয়। এবং এসব লাইসেন্সের জন্য যে পরিমাণ ভোগান্তি পোহাতে হয় এটা আরেকটা বড় প্রতিবন্ধকতা বলে আমরা মনে করছি। 

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশের সঙ্গে বড় পরিসরে বাণিজ্য সক্ষমতা বাড়াবে। সেজন্য পণ্যে বৈচিত্র্য ও বাণিজ্য সহায়ক অবকাঠামোয় নজর দেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। 

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, চুক্তি ভালো, এটা আমাদের করতে হবে। কিন্তু চুক্তির সাথে সাথে অন্যান্য যেসব অনুঘটক আছে, সেগুলোও আমাদেরকে এড্রেস করতে হবে।  

নতুন রপ্তানি বাজার খোঁজার পাশাপাশি অর্থনৈতিক জোটগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে জোর দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন একটি এলএনজি জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস...
সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার...
দেশের বস্ত্র খাতের প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে নন-বন্ডেড প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে...
ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমে ৭ হাজার ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। 
আগামীকাল ১৫ আগস্টকে সামনে রেখে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ...
স্বাভাবিক মোতায়েনের বাইরে মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাঠে থেকে নিজ...
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ছাড়াও সরাইল ও আশুগঞ্জ উপজেলায় তাদের মাধ্যমে গ্যাস সরবরাহ হয়। এসব এলাকায় প্রায় ২৩ হাজার বৈধ গ্রাহক রয়েছে। এরমধ্যে...
আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে তালেবান প্রশাসন। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লির আফগান দূতাবাসে এই উপলক্ষে একটি বিশেষ অভ্যর্থনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর