মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই, দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সরকারি হিসাবে দেশে মূল্যস্ফীতি কমার কথা বলা হলেও, বাজারে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। টানা ৫৩ মাস মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হারও বেশি। নিত্যপণ্যের চড়া দামের সঙ্গে বেড়েছে সেবা খাতের খরচ। সব মিলিয়ে আয়-ব্যয়ের হিসাব মিলাতে পারছে না স্বল্প আয়ের মানুষ।  

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

সরকারি হিসাবে দেশে মূল্যস্ফীতি কমার কথা বলা হলেও, বাজারে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। টানা ৫৩ মাস মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হারও বেশি। নিত্যপণ্যের চড়া দামের সঙ্গে বেড়েছে সেবা খাতের খরচ। সব মিলিয়ে আয়-ব্যয়ের হিসাব মিলাতে পারছে না স্বল্প আয়ের মানুষ।  

বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী জানান, চাকরির বেতনে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। তাই অফিসের কাজের পাশাপাশি শুরু করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার সরবরাহ।  

পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যমতে, টানা তিন মাস পর জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ছয় মাসে মানুষের আয় যতটা বেড়েছে, তার চেয়ে পণ্যের দাম বেড়েছে অনেক বেশি।

স্বস্তি মিলছে না জ্বালানি তেল, বিদ্যুৎ ও রান্নার গ্যাসের দামেও। বাড়তি ব্যয় মেটাতে বাধ্য হয়ে অনেককেই নানা খাতে করতে হচ্ছে খরচের কাটছাঁট। 
 
ক্যাবের সহ সভাপতি এস এম নাজের হোসাইনের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের বড় চ্যালেঞ্জ। চাল, ডাল, তেলসহ ভোগ্যপণ্যের বাজারে কয়েকটি কোম্পানির কারসাজির বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। 

দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি মধ্যবিত্তের জন্যও আলাদা পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

 
 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর