মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বাণিজ্য অংশীদারদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ফলে আগামী সপ্তাহগুলোতে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অয়েল প্রাইস ডটকমের সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৯৪ ডলার ৩৯ সেন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অর্থাৎ ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি দশমিক ২৬ শতাংশ বেড়ে ৮৭ ডলার ৬ সেন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট বেঞ্চমার্ক ৬ শতাংশের বেশি এবং ডব্লিউটিআই ৫ শতাংশের বেশি বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রণালী দিয়ে প্রবৃত্তি সীমিত থাকলেও বিকল্প সরবরাহ পথ খোঁজা হচ্ছে। এদিকে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকেও সরবরাহ কমায় বেড়েছে তেলের দাম।



